ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

যাত্রাবাড়ীতে বৃক্ষমেলায় ককটেল বিস্ফোরণ


  • আপলোড সময় : শনিবার ২৪ মে, ২০২৫ সময় : ১১:৪৩ এএম

রাজধানীর যাত্রাবাড়ী পার্কের পাশে বৃক্ষ মেলায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে জুয়েল (৪০) নামে নার্সারির এক কর্মচারী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৩ মে) দিবাগত রাত ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

জুয়েলকে হাসপাতালে নিয়ে আসেন তার ভায়রা শাকিল, তিনি বলেন, যাত্রাবাড়ী পার্কের পাশে বৃক্ষমেলা চলছিল। এ সময় জুয়েল কাজ করার সময় হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটে। জুয়েলসহ আরও বেশ কয়েকজন আহত হন। আমরা দ্রুত আহত অবস্থায় জুয়েলকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি। বর্তমানে তার চিকিৎসা চলছে। আহত অন্যরা কোথায় চিকিৎসা নিচ্ছেন সে বিষয়ে বলতে পারি না। আমরা শুধু জুয়েলকে নিয়েই চলে এসেছি। তিনি আরও বলেন, জুয়েল বর্তমানে তেজগাঁও থানার বুনিয়াপাড়া এলাকায় থাকেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, যাত্রাবাড়ীর বৃক্ষমেলা থেকে ককটেল বিস্ফোরণে আহত একজন জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। তাকে হাসপাতালে নিয়ে আসা শাকিল জানিয়েছেন বৃক্ষমেলার পাশে হঠাৎ করে একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে জুয়েল নামে এক নার্সারির কর্মচারী আহত হন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর