দশমিনা (পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালীর
দশমিনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মৃধার দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার ২৩ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে দশমিনা আলিপুর ইউনিয়নের খলিশাখালী গ্রামের তার নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
(ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন)
মৃত্যু
আব্দুর রাজ্জাক মৃধা উপজেলার আলিপুর ইউনিয়নের খলিশাখালী গ্রামের মৃধা বাড়ি মৃত্যু
সফিজ উদ্দিন মৃধার ছেলে।
পারিবারি
সূত্রে জানাগেছে, আব্দুর রাজ্জাক মৃধা বার্ধক্য জনিত কারনে শুক্রবার সন্ধ্যা সাড়ে
ছয়টার দিকে উপজেলা আলিপুর ইউনিয়নের খলিশাখালীর মধুপুর গ্রামের তার নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ
করেন। তার মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর।
তার স্ত্রী, দুই পুত্র, চার কন্যা সহ বহু আত্নীয় স্বজন ও গুন গ্রাহী রেখে যান। তিনি
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ৯ নম্বর সেক্টরের হয়ে যুদ্ধ করেছিলেন।
পরে
শুক্রবার বেলা ১১ টার দিকে দশমিনা উপজেলার আলিপুর ইউনিয়নের মধুপুর গ্রামের বাড়িতে
তার নিজ বাড়িতে নামাজের জানাজার শেষে উপজেলা
প্রশাসন ও পটুয়াখালী জেলা পুলিশ মাইনস চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।
এসময়
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইরতিজা হাসান, দশমিনা থানা (ওসি) তদন্ত ইমাম মেহেদী
রাষ্ট্রীয় সালাম প্রদান করেন।
এসময়
আরও উপস্থিত ছিলেন, উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন মাতুব্বর ও বীর
মুক্তিযোদ্ধা সহযোগি মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অনেকেই।
আকাশজমিন/আরআর