ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

টঙ্গীতে বিশ্বকবি ও জাতীয় কবির জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা


  • আপলোড সময় : রবিবার ২৫ মে, ২০২৫ সময় : ৭:৪০ পিএম

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।  শনিবার (২৫ মে)  দুপুরে টঙ্গী সরকারি কলেজের অডিটোরিয়াম রুমে এ আয়োজন করা হয়।  

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম। কলেজের সাহিত্য ও সাংস্কৃতিক কমিটি আহ্বায়ক  অধ্যাপক ইসরাত বানুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ফারজানা পারভীন, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক ড. মোঃ আবুল কালাম আজাদ, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ কামরুল হাসান, বাংলা বিভাগের প্রভাষক মোঃ শাহিনুর রহমান প্রমুখ।

বিশ্বকবি ও জাতীয় কবির জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শেষে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের মধ্যে রচনা,কবিতা আবৃতি অনুষ্ঠিত হয়।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর