ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

ড. শায়েখ আব্দুস সামাদকে সংসদ সদস্য প্রার্থী ঘোষণা করল জামায়াত

সিরাজগঞ্জ-৩ আসন


  • আপলোড সময় : সোমবার ২৬ মে, ২০২৫ সময় : ৪:১৩ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ৬৩, সিরাজগঞ্জ- (রায়গঞ্জ, তাড়াশ, সলঙ্গা) নির্বাচনী এলাকা থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন . শায়েখ আব্দুস সামাদ। তিনি সলঙ্গা থানার আমসারা গ্রামের কৃতিসন্তান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ইসলামী ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য-সচিব, বাদশাহ ফয়সাল জামে মসজিদ ঢাকা-এর সম্মানিত খতিব, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ঢাকা-এর সাবেক অধ্যাপক বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার।

সোমবার (২৬ মে) সকালে রায়গঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে রায়গঞ্জ তাড়াশ উপজেলা এবং সলঙ্গা থানা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে তার নাম ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

সময় তিনি বলেন, সিরাজগঞ্জ - আসনের মধ্য দিয়ে ' আসনের প্রায় অধিকাংশ আসনের প্রার্থী ঘোষণা সম্পূর্ণ হলো। তিনি আরও বলেন, ‘সংস্কার বিচারপ্রক্রিয়ার অগ্রগতি ছাড়া জামায়াত ইসলামী কোনো নির্বাচন মেনে নেবে না।'

. আব্দুস সামাদ সম্পর্কে রফিকুল ইসলাম খান বলেন, ‘আমরা এই আসনে যে প্রার্থী দিয়েছি তিনি শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নন, তিনি আন্তর্জাতিকভাবে একজন পরিচিত প্রার্থী।

রায়গঞ্জ উপজেলা জামায়াতের আমীর আলী মুর্তজার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা আমীর অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম, তাড়াশ উপজেলা আমীর . . সাকলাইন, সলঙ্গা থানা আমীর মোঃ রাশেদুল ইসলাম প্রমুখ।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর