ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

বাঁশখালীতে শ্রমিকদের মজুরি না দেয়ার অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে


  • আপলোড সময় : সোমবার ২৬ মে, ২০২৫ সময় : ৪:২৪ পিএম

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলা পরিষদের নির্মাণাধীন ৬ তলা ভবনের রাজমিস্ত্রী শ্রমিকদের বকেয়া মজুরির  টাকা না দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে হুমকি ও উল্টো মিথ্যা চাঁদাবাজি মামলায় জড়িয়ে দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে মুহিবুল্লাহ নামের এক ঠিকাদারের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী মো. শফিউল্লাহ বাঁশখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সাধারণ ডায়েরী করেছেন।

ডায়েরী সুত্রে জানা যায়, ‘বাঁশখালী উপজেলা পরিষদ ভবনের ষষ্ঠ তলার নির্মাণকাজের জন্য ঠিকাদার মো. মুহিব্বুল্লাহর সাথে রাজমিস্ত্রী মো. শফিউল্লাহর লিখিত চুক্তি হয়। চুক্তির পর থেকেই ঠিকাদার নির্মাণ কাজে নিয়োজিত প্রতিষ্ঠানের লোকদের মজুরি ও মালামাল যোগান না দেয়াসহ নানাভাবে অসহযোগিতা করে আসছিলেন।

এই অবস্থায় গত ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে শ্রমিকরা কাজে ফিরলে ঠিকাদারের লোকজন শ্রমিকদের কাজে বাঁধা দেয়। পরে অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে ঠিকাদার অন্য এক নির্মাণ প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানা যায়। বিষয়টি জানাজানি হওয়ার পর মো. শফিউল্লাহ শ্রমিকদের মজুরীবাবদসহ অর্ধকোটি টাকার মালামাল কাজের সাইটে এখনও আছে জানিয়ে তার সমাধান চেয়ে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি অভিযোগ দিয়েছেন।'

এ বিষয়ে ভুক্তভোগী শফিউল্লাহ বলেন, ‘টিকাদার মুহিব্বুল্লাহ আমার সাথে চুক্তিন ভঙ্গ করে আমাকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছেন। আমাদের পক্ষে কথা বলায় এলাকার ২ জন সম্মানিত ব্যক্তি ও আমাদের নামে উল্টো মিথ্যা চাঁদাবাজি মামলায় জড়িয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ভুয়া তথ্য উত্থাপন করে হয়রানি করছেন। আমি দেশের প্রচলিত আইনে এই ঘটনার সমাধান চাই।'

তিনি আরও বলেন, ‘আমাদের বাড়ি চট্টগ্রাম জেলার বাহিরে হওয়ায় মূলত আমাদের শ্রমিকদের পাওনা টাকা না দেওয়ার জন্য পাঁইতারা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন মানুষ দিয়ে আমাদের কে হত্যাসহ মারধরের হুমকি-ধামকি দিয়ে যাচ্ছে। আমরা এ বিষয়ে ইউএনও মহোদয় ও আদালতের আশ্রয় নিয়েছি।'

এ বিষয়ে অভিযুক্ত মেসার্স আল আরিফ এন্টারপ্রাইজের ব্যাবস্থাপক মুহিব্বুল্লাহ বলেন, ‘আমার সাথে শ্রমিক বা মিস্ত্রিদের কোন স্টাম্প হয়নি, ওরা আমার কাছ থেকে কোন টাকা পাবে না। আমি অসুস্থ এবং এ বিষয়ে আমি বৈঠকে বসতে রাজি না, এ বিষয়ে আইনানুগ ভাবে যা হওয়ার তাই হবে।'

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জমশেদুল আলম বলেন, ‘শ্রমিকদের পক্ষ থেকে শফিউল্লাহ নামে এক লোক একটি অভিযোগ দিয়েছেন, বিষয়টি তদন্ত করার জন্য উপজেলা প্রকৌশলীকে দায়িত্ব দেয়া হয়েছে।'

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর