ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

দুর্নীতির বিরুদ্ধে দশমিনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ


  • আপলোড সময় : সোমবার ২৬ মে, ২০২৫ সময় : ৪:২৯ পিএম

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

কলম হোক দুর্নীতির বিরুদ্ধে একমাত্র হাতিয়ার জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক এমরান হাসান সোহেলের সাথে বাউফল ইউএনও আমিনুল ইসলামের কর্তিক ঔদ্ধত্য পূর্ণ আচরণের প্রতিবাদে ও অপসারণের দাবিতে দশমিনা উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭মে) বেলা সারে ১১ টার দিকে দশমিনায় কর্মরত সাংবাদিকবৃন্দের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরের প্রেস ক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, পটুয়াখালী দক্ষিণ ইত্তেফাক প্রতিনিধি সোহাগ হোসেন,দশমিনা প্রেসক্লাবের সভাপতি মোঃ বেল্লাল হোসেন,সাংগঠনিক সম্পাদক জায়েদ মোল্লা,সদস্য আমিনুল ইসলাম,দশমিনা রিপোর্টার্স ইউনিটের  সভাপতি ফয়েজ আহমেদ, সাধারণ সম্পাদক সঞ্জয় ব্যানার্জি, দিনকাল প্রতিনিধ শামিম খান ,প্রেসক্লাবের সদস্য রবিউল হাসান ডব্লিউ,অন্তর দাস সহ আরো কর্মরত সাংবাদিক বৃন্দরা।

এ সময় বক্তারা বলেন, গত ১৯ এ মে আমাদের পার্শ্ববর্তী উপজেলার বাউফলে কর্মরত সাংবাদিক এমরান হাসান সোহেলকে জেলে ঢুকানোর হুমকি দেওয়ায় ইউএনও আমিনুল ইসলাম যে ফ্যাসিবাদী আচরণ করেছে তা আমরা সাংবাদিকয় কখনো আশা করিনি।

আজ আমরা বলতে বাধ্য হচ্ছি তিনি সাবেক ফ্যাসিবাদি হাসিনা সরকারের আমলে কোন এক উপজেলায় কর্মরত থাকা কালীন সময়ে ব্যাপক দুর্নীতি অনিয়মের তথ্য আমরা জানতে পেরেছি। দেশে ফ্যাসিবাদ সরকার পরিবর্তন হলেও  প্রশাসনের বিভিন্ন দপ্তরের তার দোসরা এখনও রয়ে গেছে।তাই বাউফলে (ইউএনও) এর চাকুরি করার যোগ্যতা হারিয়েছেন। অনতিবিলম্বে তাকে যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিদি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ না করে আমরা সারা বাংলাদেশ একযোগে কলম সৈনিকরা আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হব।

এর আগে চলতি মাসের ১৯ মে সোমবার বাউফল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে একটি স্কুলে বিতর্ক প্রতিযোগিতায় গিয়ে তিনি কালের কণ্ঠের পটুয়াখালী জেলা প্রতিনিধি ও ওই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এমরান হাসান সোহেলকে জেলে ভরে শাস্তি দেওয়াসহ তাঁর সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন তিনি।

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর