ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

তাড়াশে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা বাশার গ্রেপ্তার


  • আপলোড সময় : সোমবার ২৬ মে, ২০২৫ সময় : ৪:৩৩ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের তাড়াশের দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. আবুল বাশারকে একটি নাশকতা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করেছে তাড়াশ থানা পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান।

রবিবার (২৫ মে) সন্ধ্যায় তাড়াশ থানা পুলিশ উপজেলার মাঝদক্ষিণা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আবুল বাশার দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক ও মাঝদক্ষিণা গ্রামের মো. কলিমুদ্দিন মাষ্টারের ছেলে। পুলিশ জানায়, রবিবার সন্ধ্যায় নাশকতার মামলার পলাতক আসামি দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক মো. আবুল বাশার এলাকায় আসেন। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে গোপনে তাড়াশ থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে তাড়াশ থানার পুলিশের একটি দল মাঝদক্ষিণা এলাকা থেকে আওয়ামী লীগ নেতা আবুল বাশারকে গ্রেপ্তার করে। এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, আওয়ামী লীগ নেতা আবুল বাশার তাড়াশ থানার একটি নাশকতার মামলার আসামি। তিনি দীর্ঘদিন যাবৎ পালাতক ছিলেন। পরে গোপনে এলাকায় এলে তাকে গ্রেপ্তার করা হয়। আর সোমবার সকালে গ্রেপ্তারকৃতকে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হবে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর