ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

নকলার হাসান নালিতাবাড়ী গণগ্রন্থাগারের পাঠ প্রতিযোগিতায় প্রথম


  • আপলোড সময় : সোমবার ২৬ মে, ২০২৫ সময় : ৮:৩২ পিএম

নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আজিমুন নেছা তামিজ উদ্দিন স্মৃতি গণগ্রন্থাগারের আয়োজনে দক্ষতার সহিত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বিষয়ক রচনা ও উপস্থিত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিতত হয়েছে।  উপজেলা প্রসাশন ও ঐক্যবদ্ধ ছাত্র সংগঠনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় ঐতিহাসিক নকলা প্রেসক্লাবের সহযোগী সদস্য পেশাদার ভয়েজার ও ভিডিও এডিটর সরাকারি নাজমুল স্মৃতি কলেজের শিক্ষার্থী তরুন সাংবাদিক হাসান মিয়া প্রথম স্থান অধিকার করেছেন।

সোমবার গণগ্রন্থাগারটির সামনে ‘বই পড়ি প্রযুক্তি আসক্তি রোধ করি, বই পড়ি জ্ঞানভিত্তিক সমাজ গড়ি-এই প্রতিপাদ্যকে ধারন করে দিনব্যাপি প্রতিযোগিতা চলে। এতে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেন সরকারি নাজমুল স্মৃতি কলেজের শিক্ষার্থী আলামিন ও তৃতীয় স্থান অর্জন করেন ময়মনসিংহের নাসিরাবাদ বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী আবু রাসেল।

প্রতিযোগিতা শেষে এদিন বিকেলে একই স্থানে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজিমুন নেছা তামিজ উদ্দিন স্মৃতি গণগ্রন্থাগার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল আলীম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি উপস্থিত ছিলেন।

স্থানীয় শিক্ষানুরাগী শাহিন আলমের সঞ্চালনায় প্রতিযোগতায় বিচারকের দায়িত্ব পালন করেন সচেতন নাগরিক কমিটি (সনাক) এর নালিতাবাড়ী শাখার সহ-সভাপতি মো. মশিউর রহমান মুছা ও বন্ধু ফাউন্ডেশনের জেলা ব্যবস্থাপক মো. মুশফিকুর রহমান।

সবশেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে সনদপত্রসহ সেরা পুরষ্কার হিসেবে বিভিন্ন উপহার সামগ্রী তুলেদেন। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও প্রতিযোগী শিক্ষার্থীসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

আকাশজমিন/আরআর 



এ সম্পর্কিত আরো খবর