ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা

টঙ্গীতে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে প্রস্তুতিসভা


  • আপলোড সময় : মঙ্গলবার ২৭ মে, ২০২৫ সময় : ৫:৫৯ পিএম

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গনতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের  ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করা হয়ছে। মঙ্গলবার (২৭ মে) দুপুরে টঙ্গী পশ্চিম থানা বিএনপির উদ্যোগে দক্ষিণ আউচপাড়া বেপারীতে এ সভা অনুষ্ঠিত হয়।

টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব আসাদুজ্জামান নূরের অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, মাহবুবুল আলম শুক্কর, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মুহাম্মদ সুমন, বিএনপি নেতা আজিজুল হক রাজু মাষ্টার, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, রাতুল আহমেদ ভূইয়া, ছাত্রদল নেতা রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারীসহ থানা বিএনপি ও অঙ্গ সংগঠন নেতাকর্মীরা।

সভায়  বক্তারা বলেন,জিয়াউর রহমান বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে জিয়াউর রহমান যখন অক্লান্ত পরিশ্রম করছেন। নতুন বাংলাদেশ বিনির্মাণে  তার অবদান অনস্বীকার্য। বিশ্বে দ্রুত অগ্রসরমান দেশ হিসেবে যখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল ঠিক তখনই দেশি-বিদেশি চক্রান্তের অংশ হিসেবে  ঘাতকদের বুলেটে প্রাণ হারান বাংলাদেশের ইতিহাসের ক্ষণজন্মা এই রাষ্ট্রনায়ক।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর