ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

সরিষাবাড়ীতে গাঁজা ও বাংলা মদসহ আটক ৫


  • আপলোড সময় : মঙ্গলবার ২৭ মে, ২০২৫ সময় : ৬:৪১ পিএম

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা 

জামালপুরের সরিষাবাড়ীতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে মদ, গাঁজা, দেশীয় অস্ত্রসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোর রাতে উপজেলার তারাকান্দি কান্দারপাড়া ও পিংনা বাজারে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

জানা যায়, সেনাবাহিনীর গোপন তথ্যের ভিত্তিতে বিএঃ ১১৩১৮ ক্যাপ্টেন অর্ণব কবির প্রাপণ ২৬ বীর এর নেতৃত্বে পোগলদিঘা ইউনিয়নের কান্দারপাড়া এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী। এসময়  ৬০০ গ্রাম গাঁজা, দেশীয় অস্ত্র চাপাতি, ইন্ডিয়ান খালী মদের বোতল, গাঁজা খাওয়ার উপকরণসহ মৃত সুমন শেখের ছেলে চান মিয়া (৭০), মৃত গাজিউর রহমানের ছেলে ফরহাদ হোসেন (৩৮) কে আটক করে সেনাবাহিনীর সদস্যরা৷ 

অপরদিকে একই রাতে উপজেলার পিংনা ইউনিয়নে সেনাবাহিনীর গোপন তথ্যের ভিত্তিতে পিংনা ইউনিয়নের পিংনা বাজারে অভিযান চালায় সেনাবাহিনী। এসময় ১১ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও ২ লিটার দেশীয় মদসহ শুভ মিয়ার ছেলে তনু তালুকদার, অন্তর হোসেন ও মিজানুর রহমানের ছেলে নাঈমুর রহমান (১৮) কে আটক করা হয়।  পরে সকালে আটককৃতদের জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব ইন্সপেক্টর মোঃ আনোয়ার ও এস আই আলমগীর হোসেনের কাছে হস্তান্তর করা হয়। 

এসময় স্থানীয়রা সেনাবাহিনীর মাদকের বিরুদ্ধে চলমান যুদ্ধে ২৬ বীর ইউনিটের কার্যকর ভূমিকার প্রশংসা করে বলেন সেনাবাহিনীর এমন অভিযান একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে চিহ্নিত হয়েছে বলেও জানান স্থানীয়রা।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর