ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

সিরাজগঞ্জে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২


  • আপলোড সময় : মঙ্গলবার ২৭ মে, ২০২৫ সময় : ৬:৫৫ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জে ১০ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২'র সদস্যরা। প্রেস বিজ্ঞপ্তির মাধ‌্যমে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, সিরাজগঞ্জ র‌্যাব-১২'র মিডিয়া অফিসার, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মোঃ উসমান গণি।

সোমবার (২৬ মে) সিরাজগঞ্জ র‌্যাব ১২র সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় “সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানাধীন নলকা পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড এর প্রধান কার্যালয়ের সামনে ঢাকা টু রাজশাহীগামী মহাসড়কে পাকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা গাঁজা পরিবহন ও ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন এবং নগদ ১০৭৭০/- টাকা জব্দ করা হয়।

মঙ্গলবার (২৭ মে) সিরাজগঞ্জ র‌্যাব-১২'র মিডিয়া অফিসার, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মোঃ উসমান গণি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদের জানান, গ্রেফতারকৃত আসামিদ্বয় ১। মোঃ জীবন  হোসেন (৪২), পিতা- মৃত আব্দুল সামাদ, ২। মোঃ জুয়েল মিয়া (৩৮), পিতা- মোঃ হাফিজ মিয়া, উভয়ের সাং- শ্রীধরপুর পূর্বপাড়া, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে নিজ হেফাজতে রাখিয়া দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করিয়া আসছিল। গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর