ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

গোয়ালন্দে বিভিন্ন অপরাধের দায়ে গ্রেফতার ৫


  • আপলোড সময় : শুক্রবার ৩০ মে, ২০২৫ সময় : ৭:০৫ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে নেশাদ্রব‍্য দুই বোতল ফেনসিডিলসহ ১ জন, জিআর পরোয়ানা ভুক্ত ২ জন ও নিয়মিত মামলার ২ জন আসামীসহ ৫ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মজিদ শেখের পাড়ার বাসিন্দা মো. আক্কাস মৃধার ছেলে মো. আজিজুল মৃধা (৩৫), একই জেলা ও উপজেলার দৌলতদিয়া শাহাদাত মেম্বার পাড়া নিবাসী সোহরাব শেখের ছেলে মো. গোলাম মোস্তফা শেখ ওরফে মোস্ত (৪০), একই গ্রামের মো. মাদার কাজীর ছেলে মো. নুরু কাজী (৩৩), দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়া নিবাসী মৃত আবেদ আলী মালতের ছেলে জামাল হোসেন (৫২), দৌলতদিয়া হাতেম মন্ডল পাড়া নিবাসী মৃত তারেক প্রামানিকের ছেলে মো. মনির প্রামানিক (৪৪)।

গোয়ালন্দ ঘাট থানা সূত্রে জানা যায়, আসামী মো. আজিজুল মৃধা (৩৫) কে, ২৯ মে বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১০ টার দিকে দৌলতদিয়া পূর্ব পাড়া মেইন গলির বাড়িওয়ালা কনকের বাড়ির সামনে হতে দুই বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করে, জিআর পরোয়ানা ভুক্ত আসামী মো. গোলাম মোস্তফা ওরফে মোস্ত (৪০) কে, ৩০ মে রাত ১ টার দিকে দৌলতদিয়া সাইনবোর্ড এলাকা হতে এবং আসামী মাদার কাজী (৩৩) কে, রাত সাড়ে ১২ টার দিকে দৌলতদিয়া বাস টার্মিনাল হতে, ৩০ মে শুক্রবার নিয়মিত মামলার আসামী জামাল হোসেন (৫২) ও মো. মনির প্রামানিক (৪৪) কে গ্রেফতার করা হ য়।

 এব‍্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, বিভিন্ন অপরাধে ৫ জন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আকাশজমিন/আরআর

 

 

 

 


এ সম্পর্কিত আরো খবর