ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

গরুর হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ


  • আপলোড সময় : শুক্রবার ৩০ মে, ২০২৫ সময় : ৭:০৮ পিএম

লালমনিরহাট  প্রতিনিধি

লালমনিরহাট কালীগঞ্জ উপজেলার চাপারহাট  গরুর হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আজ শুক্রবার (৩০ মেবিকালে হাট ইজারাদারদের বিরুদ্ধে অভিযানে ৫০০০ হাজার টাকা জরিমানা আদায় করে প্রশাসন। 

জানা গেছে, অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনওজাকিয়া সুলতানা। স্থানীয়রা জানায়চাপারহাটে বিভিন্ন ব্যক্তি ব্যবসায়ীদের কাছ থেকে নির্ধারিত টোলের থেকে বেশি অর্থ আদায়ের একাধিক অভিযোগ উঠে আসে। এরই পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে হাটে অভিযান পরিচালনা করে। অভিযানে ইজারাদারদের সতর্ক করে সরকারি নির্ধারিত টোল তালিকা প্রকাশ্য স্থানে ঝুলিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়, যাতে সাধারণ ক্রেতা-বিক্রেতারা সহজেই টোল সম্পর্কে অবগত থাকতে পারেন। 

অভিযান শেষে স্থানীয়রা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এটি একটি সাহসী সময়োপযোগী পদক্ষেপ, যা অবৈধ টোল আদায় রোধে সহায়ক হবে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, জনসাধারণের ভোগান্তি লাঘবে হাটবাজারে ধরনের অভিযান অব্যাহত থাকবে

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর