ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দিনাজপুরে শ্রদ্ধাঞ্জলি


  • আপলোড সময় : শনিবার ৩১ মে, ২০২৫ সময় : ৫:১৩ পিএম

দিনাজপুর প্রতিনিধি :

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলা জাতীয়তাবাদী হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক দলের উদ্যোগে বিশেষ স্মরনসভা গভীর শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৩১ মে ২০২৫ দুপুর ১২টায় দিনাজপুর রেলওয়ে স্টেশন চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা জাতীয়তাবাদী হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। এছাড়া সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মোকাররম হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রুবেল ইসলাম, শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ মোস্তাকিম, সাধারণ সম্পাদক হামিদুর রহমান, সহ-সভাপতি মো. এনামুল হক, দিনাজপুর হোটেল শ্রমিক দলের সম্পাদক মোহাম্মদ শাহজাহান আলী, পৌর শ্রমিক দলের সদস্য সচীব মো. নূর এ আলম,  কোতোয়ালী শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মো. আফজাল হোসেনসহ জেলা জাতীয়তাবাদী হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক দলের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন ও তার আদর্শ নিয়ে আলোচনা করেন। তারা তার প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী দর্শনের গুরুত্ব তুলে ধরে দলীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে তার বিদেহী আত্মার শান্তি ও দেশের উন্নতি কামনা করা হয়।

 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর