ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সাবেক মেয়র আইভীর জামিন আবেদন নামঞ্জুর


  • আপলোড সময় : সোমবার ০২ জুন, ২০২৫ সময় : ৪:৪২ পিএম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

দুইটি হত্যা ও একটি হত্যার চেষ্টা মামলার শুনানি শেষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (২ জুন) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামীম আজাদের আদালতে তিনটি মামলা শুনানি শেষে আদালত আইভীর জামিন আবেদন নামঞ্জুর করে আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ৩ সেপ্টেম্বর ২০২৪ সিদ্ধিরগঞ্জ থানায় মিনারুল হত্যা মামলা, ১৩ সেপ্টেম্বর ২০২৪ মো. তুহিন হত্যা মামলা ও ১১ সেপ্টেম্বর ২০২৪ নাদিম হত্যা চেষ্টাসহ তিনটি মামলা আজ নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামীম আজাদের আদালতে শুনানি হয়। আদালত দুইপক্ষের শুনানি শেষে তিনটি মামলায় আইভীর জামিন আবেদন নামঞ্জুর করে আদেশ দেন। 

এ বিষয়ে আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানিয়েছেন, দুইটি হত্যা ও একটি হত্যার চেষ্টা মামলায় এজাহারে আইভীর সম্পৃক্ততার কোনো উল্লেখ নেই। এ মামলা তিনটিতে আইভীর বিরুদ্ধে কোনো ধারায় অভিযোগের বর্ণনা বা তার সত্যতা নেই। তিনটি মামলায় আইভীর জামিন আবেদন করা হয়। আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন বলেন, দুইটি হত্যা ও একটি হত্যা চেষ্টা মামলায় আইভী হুকুমের আসামি। এরই মধ্যে একটি হত্যা মামলায় দুই দিনের রিমান্ডে আইভী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।

 উল্লেখ্য, গত ৯ মে সাবেক মেয়র আইভীকে শহরের পশ্চিম দেওভোগে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে একটি হত্যা মামলায় আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ২৭ মে আইভীকে মিনারুল হত্যা মামলায় দুই দিনের রিমান্ড শেষে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর