ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ

মোহনগঞ্জে আরওয়া ফাইরুজ জাতীয় পর্যায়ে উপস্থিত বক্তৃতায় তৃতীয়


  • আপলোড সময় : মঙ্গলবার ০৩ জুন, ২০২৫ সময় : ৪:৪৯ পিএম

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি:

হাজারো শিক্ষার্থীকে পেছনে ফেলে উপস্থিত বক্তৃতায় জাতীয় পর্যায়ে তৃতীয় হয়েছে নেত্রকোণার মোহনগঞ্জ পৌর শহরের হাওর অঞ্চলের শিক্ষকের সন্তান আরওয়া ফাইরুজ। মোহনগঞ্জ দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী আরওয়া ফাইরুজ জাতীয় পর্যায়ে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় গৌরবময় সাফল্য অর্জন করেছে।

সে প্রাথমিক শিক্ষা পদক-২০২৫ উপলক্ষ্যে আয়োজিত জাতীয় পর্যায়ে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তৃতীয় স্থান অর্জন করে।   রবিবার ( জুন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান কার্যালয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আতিকুর রহমান আরওযা ফাইরুজের হাতে পুরুষ্কার তুলে দেন। অনুষ্ঠানে বর্তমান সরকারের শিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আরওয়া ফাইরুজ বলেন, সে এর আগে ২০২২ সালে জেলা পর্যায়ে কেরাত প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে। এছাড়াও ২০২৫ সালে শিক্ষা পদক প্রতিযোগিতায় ইংরেজি কুইজ বিভাগে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে।

আরওয়া ফাইরুজের বাবা শাহজাহান আলম খান বিপ্লব কাজিয়াটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং মা নুরুন্নাহার বেগম দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দু'জনেই সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। শিক্ষক দম্পতি সন্তানের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আজকের এই অর্জন শুধু তাদের সন্তানের নয়,আরওয়া শিক্ষক, বিদ্যালয় এবং সমাজের সবার সম্মিলিত প্রচেষ্টার ফসল। তারা সকলের প্রতি কৃতজ্ঞ এবং তাদের মেয়ে আরওয়ার ভবিষ্যতের সমৃদ্ধি কামনা করে সকলের কাছে দোয়া কামনা করেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর