ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী

সাতক্ষীরায় রেলপথ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান


  • আপলোড সময় : মঙ্গলবার ০৩ জুন, ২০২৫ সময় : ৪:৫৬ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

অনুমোদন পাওয়ার পরও বাস্তবায়ন না হওয়া নাভারণ-মুন্সিগঞ্জ ব্রডগেজ রেলপথ দ্রুত বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ জুন) সকাল ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করে জেলার সর্বস্তরের জনগণ। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন ও বক্তব্য রাখেন। বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে রেলপথ থেকে বঞ্চিত সাতক্ষীরাবাসীর ন্যায্য দাবি পূরণে সরকার কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। অথচ ব্রডগেজ রেলপথের অনুমোদন দেওয়া হলেও আজও বাস্তবায়নের কোনো অগ্রগতি নেই। এই অবস্থায় আমরা চরমভাবে উদ্বিগ্ন।

বক্তারা আরও বলেন, আগামী ২৩ জুনের মধ্যে রেলপথ বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হলে তারা বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন রেল আন্দোলন সাতক্ষীরার উপদেষ্টা ও ডুয়েটের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মো. ওসমান আলী। সঞ্চালনা করেন সংগঠনের প্রধান সংগঠক নাহিদ হাসান।



কর্মসূচিতে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাবেক পৌর মেয়র তাশকিন আহম্মেদ চিশতি, শহর জামায়াতের নায়েবে আমীর ও সাবেক কাউন্সিলর ফখরুল ইসলাম লাভলু, শহর সেক্রেটারি মো. খোরশেদ আলম, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি জুবায়ের হোসেন, নিরাপদ সড়ক চাই আন্দোলনের জেলা সহ-সভাপতি আবু সাইদ বিশ্বাস, পাবলিক লাইব্রেরির সেক্রেটারি কামরুজ্জামান রাসেল, জাগপার কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমান ফারুকী এবং রেল আন্দোলন সাতক্ষীরার উপদেষ্টা মো. আব্দুর রহিম।

এছাড়াও বক্তব্য রাখেন রেল আন্দোলনের অন্যতম আহ্বায়ক সাদিকুর রহমান, নাজমুল হোসেন রনি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র মোহিনী তাবাসসুম, ছাত্র অধিকার পরিষদের সভাপতি শারাফাত হোসেন, সংগঠক আল ইমরান ইমু, মো. নুরুন্নবী, আব্দুল্লাহ আল মাসুদ, মুজাহিদ বিন ফিরোজ, নাঈম হোসেন প্রমুখ। মানববন্ধন শেষে সাতক্ষীরা জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

বক্তারা বলেন, “সাতক্ষীরা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী জেলা। দেশের অনেক কম গুরুত্বপূর্ণ স্থানেও রেলপথ বিদ্যমান থাকলেও সাতক্ষীরা আজও রেল যোগাযোগ থেকে বঞ্চিত। আমরা আর বঞ্চনা চাই না, চাই রেলপথ বাস্তবায়ন। জেলার সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিতে ছিলো ব্যাপক জনসমাগম।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর