ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

মোহনগঞ্জে গলাকেটে যুবককে হত্যার রহস্য উদঘাটন


  • আপলোড সময় : মঙ্গলবার ০৩ জুন, ২০২৫ সময় : ৫:৪৫ পিএম

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি:

 নেত্রকোণার মোহনগঞ্জে ইদু মিয়া (২০) নামে এক যুবককে গলাকেটে হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ।  এ ঘটনায় মো. রফিক ওরফে হাবু ওরফে আবু (২৮) নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।  আজ মঙ্গলবার (৩ জুন) বিকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সাহেব আলী পাঠান এ তথ্য নিশ্চিত করেছেন।   এরআগে গত সোমবার  মোহনগঞ্জ উপজেলার  ছয়াশী (হাটনাইয়া) এলাকা থেকে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে আদালতে হত্যার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আবু। গ্রেপ্তার মো. রফিক ওরফে হাবু ওরফে আবু উপজেলার ছয়াশী গ্রামের মৃত আন্দুল হেকিমের ছেলে।  পুলিশ জানায়,গত ২৬ মে  রাত সাড়ে ৯টার দিকে মোহনগঞ্জ উপজেলার আদর্শনগর শিবির এলাকার বাসিন্দা রায়হান আহমেদ ইদু মিয়া নিখোঁজ হন। পরদিন সকালে স্থানীয়রা পাশের পরিত্যক্ত ব্র্যাক শিশু স্কুলের ভেতরে তার ক্ষতবিক্ষত ও গলা কাটা লাশ উদ্ধার করে। বিষয়টি জানাজানি হলে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায়  পরদিন

নিহতের বড় ভাই মো. সুমন মিয়া বাদী হয়ে মোহনগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার রহস্য উদঘাটনে থানা ও ডিবি পুলিশের যৌথ একটি টিম অভিযান শুরু করে। এক পর্যায়ে একটি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার রহস্য উদঘাটনে সক্ষম হয় পুলিশ। পরে গতকাল সোমবার উপজেলার ছয়াশী এলাকা থেকে রফিক ওরফে হাবু ওরফে আবুকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যায় সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে আবু। পরে আদালতে সোপর্দ করা হলেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় আবু।

গ্রেপ্তার আবুর স্বীকারোক্তির বরাতে পুলিশ আরও জানায়, স্থানীয় মোশারফ হোসেন নামে এক যুবকের সাথে অনলাইন জুয়া খেলা সংক্রান্ত আর্থিক বিরোধ ছিলে ইদুর। এরই জেরে ২৬ মে রাতে ইদুকে কৌশলে ডেকে রাইরে নিয়ে যায় মোশাররফ ও আবুসহ আরও কয়েকজন। পরে মুখ বেঁধে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করে এবং পরে গলা কেটে নির্মমভাবে হত্যা করে। হত্যার পর ব্যবহৃত অস্ত্রটি ঘটনাস্থলের পাশের একটি বিলে ফেলে পালিয়ে যায় তারা।

 

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, ঘটনার পরপরই রহস্য উদঘাটনে কাজ শুরু করি। এক পর্যায়ে একটি সিসিটিভি ফুটেজ আমাদের লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করে। মূলত অনলাইন জুয়া খেলা সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড। হত্যায় জড়িত সবাইকে সনাক্ত কর হয়েছে। একজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে এবং স্বীকারোক্তি দিয়েছে। পলাতক মোশারফসহ অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। দ্রুত তাদের গ্রেপ্তার কর হবে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর