ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

পররাষ্ট্র উপদেষ্টা বললেন

ভারতের পুশইন ঠেকানো সম্ভব না, আবার চিঠি দেবে বাংলাদেশ


  • আপলোড সময় : মঙ্গলবার ০৩ জুন, ২০২৫ সময় : ৬:৫৫ পিএম

পুশইন ইস্যুতে দিল্লিকে আবারও চিঠি পাঠাবে ঢাকা, এমন তথ্য জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভারত থেকে পুশইন ঠেকানো সম্ভব না, আজ বা আগামীকাল আবার চিঠি দেবে বাংলাদেশ। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। তিনি বলেন, ‘পুশইন সমস্যা সমাধানে কনস্যুলার পদ্ধতির (কনস্যুলার ডায়ালগ) আওতায় ভারতের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ।

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের প্রতিক্রিয়া আছে কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানের পর ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে এখন পর্যন্ত ভারত সরকারের কোনো জবাব বা প্রতিক্রিয়া আমরা পাইনি। প্রয়োজন হলে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারত সরকারকে আরেক দফা চিঠি দেবে ঢাকা।

 

সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে সরকারের কড়া অবস্থানের কথা জানিয়ে তৌহিদ হোসেন বলেন, সীমান্ত হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এর প্রতিবাদ জানিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতেও শক্ত ভাষায় প্রতিবাদ অব্যাহত থাকবে। নমনীয়তার কোনো সুযোগ নেই।

ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল হওয়ার কারণে আমাদের কোনো ক্ষতি হয়নি, বরং নির্ভরতা কমেছে বলেও মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা।

তৌহিদ হোসেন জানান, নির্বাচনের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকেই জানতে চায়, তখন তাদের কাছে সরকারের বর্তমান অবস্থা তুলে ধরা হয়।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর