ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ

সিরাজগঞ্জে সেপটিক ট্যাংক থেকে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার


  • আপলোড সময় : বুধবার ০৪ জুন, ২০২৫ সময় : ৫:১৭ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় একটি সেপটিক ট্যাংক থেকে লামিয়া () নামের এক শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত রেছেন, শাহজাদপুর থানার (ওসি) আসলাম আলী। বুধবার ( জুন) ভোরে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বিন্নাদাইর গ্রামের পরিত্যক্ত একটি বাড়ি থেকে লামিয়ার মরদেহ উদ্ধার করা হয়। শাহজাদপুর থানার (ওসি) আসলাম আলী জানান, মঙ্গলবার বিকালে সে নানা বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল। নিহত লামিয়া বিন্নাদাইর গ্রামের পোশাককর্মী নাজিম উদ্দিন মিনা দম্পত্তির মেয়ে।

নিহতের স্বজন পুলিশ সুত্রে জানা যায়, নাজিম উদ্দিন বিয়ের পর থেকে শ্বশুর বাড়ির কাছে বাড়ি তৈরী করে সেখানেই বসবাস করে আসছিল। তিনি এবং তার স্ত্রী  দুজনই ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করেন। তাদের দুই মেয়ে নানা আব্দুর রশিদের বাড়িতেই থাকতো। মঙ্গলবার বিকালে লামিয়া নানা বাড়ি থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পরও নাতনিকে না পেয়ে রাতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন নানা রশিদ। এরপর বুধবার ৪টার দিকে বিন্নাদাইর গ্রামের পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংক থেকে শিশু লামিয়ার মরদেহ উদ্ধার করা হয়। ওই বাড়িটি মাদকসেবী অপরাধীদের আড্ডা খানা ছিল।

শাহজাদপুর থানার (ওসি) আসলাম আলী বলেন, “শিশু লামিয়ার মুখ স্কচটেপ দিয়ে আটকানো এবং হাত-পা বাঁধা ছিল। নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর