ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

সিঙ্গাপুর ম্যাচের আগমুহূর্তে বাদ বাংলাদেশের ৩ জন


  • আপলোড সময় : মঙ্গলবার ১০ জুন, ২০২৫ সময় : ৬:১৫ পিএম

ক্রীড়া প্রতিবেদকঃ

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে চূড়ান্ত দল ২৩ জনের। বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ২৬ জন নিয়ে অনুশীলন ক্যাম্প করছিলেন। আজ ম্যাচের কয়েক ঘণ্টা আগে ২৬ জনের দল থেকে তিন জনকে বাদ দিয়েছেন তিনি। দলীয় একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জাতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্ডার ঈসা ফয়সালকে ২৩ জনের স্কোয়াডে রাখেননি কোচ হ্যাভিয়ের। ভুটানের বিপক্ষে ম্যাচে তিনি ১৭ জন খেলোয়াড় খেলিয়েছেন। এর মধ্যে ছিলেন না ঈসা। ২৩ জনের মধ্যে ঈসার না থাকাটা খানিকটা বিস্ময়করই। তিনি বাদ পড়ায় ফুলব্যাক হিসেবে দুই ভাই সাদ তাজ উদ্দিনের খেলা অনেকটাই নিশ্চিত।

 

ঈসার পাশাপাশি স্কোয়াড থেকে বাদ পড়েছেন ফরোয়ার্ড মো. ইব্রাহীম মিডফিল্ডার মজিবুর রহমান জনি। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার পছন্দের খেলোয়াড় হিসেবে বিবেচিত জনি। তিনি সিঙ্গাপুর ম্যাচে কোচের চূড়ান্ত তালিকায় ঠাই পাননি শেষ পর্যন্ত।

আজ সন্ধ্যা ৭টায় জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ শুরু হবে। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা এই রিপোর্ট প্রকাশের সময় পর্যন্ত একাদশ ঘোষণা করেননি। তবে ঈসা ফয়সালকে চূড়ান্ত দলে না রেখে বিস্ময়ের উপহার দিলেন তিনি। একাদশে কোনো বিশেষ খেলোয়াড় কিংবা ফরমেশন থাকলেও অবাক হওয়ার থাকবে না!

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর