ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

রোদে পোড়ার পর বৃষ্টিতে ভিজলেন সমর্থকরা

এএফসি এশিয়ান কাপ


  • আপলোড সময় : মঙ্গলবার ১০ জুন, ২০২৫ সময় : ৬:২২ পিএম

ক্রীড়া প্রতিবেদকঃ

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ দেখার জন্য জাতীয় স্টেডিয়াম এলাকায় আজ (মঙ্গলবার) দুপুর থেকেই দর্শকদের ব্যাপক ভিড়। শুরুর দিকে তারা রোদে পুড়ছিলেন, সেই চিত্র বদলে বিকেল ৪টার পর আকস্মিক বৃষ্টি হয় এক পশলা। এতে যারা গ্যালারিতে প্রবেশের লাইনে ছিলেন তারা পুরোপুরি ভিজে গেছেন।

অনেক সমর্থক টিকিট প্রিন্ট করে এনেছিলেন। আকস্মিক বৃষ্টিতে তাদের অনেকেই সেই টিকিট রক্ষা করতে পারেননি। টিকিট ভিজলেও গ্যালারিতে প্রবেশ করতে অবশ্য কষ্ট হয়নি তাদের। বৃষ্টির আগেই অনেক দর্শক গ্যালারিতে পৌঁছে যান। জাতীয় স্টেডিয়াম সংস্কারের পর সাধারণ গ্যালারিতে শেড বসেছে। গ্যালারিতে থাকা দর্শকদের অনেকে বৃষ্টি থেকে বেঁচেছেন।

সমর্থকদের মতো বৃষ্টিতে ভিজেছেন নিরাপত্তা কর্মী ও টিকিট ব্যবস্থাপনার লোকজনও। সবাই সবার জায়গা থেকে সেবা দেওয়ার চেষ্টা করেছেন বৃষ্টিতে ভিজে কিংবা রোদে পুড়েই।

আধ ঘণ্টারও বেশি সময় বৃষ্টি হলেও মাঠে অবশ্য তেমন কোনো সমস্যা হয়নি। বৃষ্টিতে পানি জমতে দেখা যায়নি। বরং বৃষ্টির পানিতে ঘাসের সজীবতা আরও একটু বেড়েছে। বৃষ্টি হওয়ার পর গরমের তীব্রতা খানিকটা কমেছে। যা দর্শক ও খেলোয়াড় উভয়ের জন্যই স্বস্তির।

হামজা-জামালদের ম্যাচ দেখতে এসেছেন নারী ফুটবলাররাও। প্রত্যাশার কথা জানিয়ে বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার বলেন, ‘আমরা সবাই খেলা দেখতে এসেছি। বাংলাদেশ জিতবে এই প্রত্যাশা করছি। অনেক দর্শক এসেছে। আশা করি সবাই ভালো ম্যাচ দেখতে পারবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর