ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ

বোনের গায়েহলুদে বিদ্যুতায়িত হয়ে ভাইয়ের মৃত্যু


  • আপলোড সময় : বুধবার ১১ জুন, ২০২৫ সময় : ২:৪২ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের কামারখন্দে বোনের গায়েহলুদের অনুষ্ঠানে বিদ্যুতায়িত হয়ে ভাই ওমর ফারুক শেখ (১৭) এর মৃত্যু হয়। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান লিয়াকত আলী খান মোহাম।

সোমবার (৯ জুন) রাত ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে, কামারখন্দ উপজেলার বাজার ভদ্রঘাট এলাকার আব্দুল খালেক শেখের বাড়িতে। নিহত ওমর ফারুক ওই গ্রামের আব্দুল খালেক শেখের ছেলে। স্থানীয় বাসিন্দারা জানান, সৎবোনের গায়েহলুদের অনুষ্ঠান শেষে বাড়ির একটি বৈদ্যুতিক ফ্যান ঠিক করার সময় ছেঁড়া তারে বিদ্যুতায়িত হয়ে বাড়ির বারান্দায় ছিটকে পড়ে এবং মাথায় গুরুতর আঘাত পায়।

এতে মাথার পেছনে গভীর ক্ষত হয়। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নি‌য়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এ দুর্ঘটনার পর সৎবোনের বিয়ের আয়োজন সাময়িকভাবে স্থগিত করা হয়। দুই পরিবার পরে নতুন করে বিয়ের তারিখ নির্ধারণ করবে বলে জানানো হয়। নিহত ওমরের দাদি মোছা. মর্জিনা খাতুন বলেন, ‘আমার নাতি খুব পরিশ্রমী ছিল। গায়েহলুদের মতো আনন্দের দিনে এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না।’

মঙ্গলবার সকালে বাজার ভদ্রঘাট পূর্ব খানপাড়া ঈদগাহ মাঠে ওমর ফারুকের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে মালশাপাড়া কবরস্থানে দাফন করা হয়।

আকাশজমিন/আরআর

 

 

 


এ সম্পর্কিত আরো খবর