ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উপজেলা ওলামাদল সভাপতির মৃত্যু


  • আপলোড সময় : বুধবার ১১ জুন, ২০২৫ সময় : ২:৪৪ পিএম

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধ:

 নেত্রকোণার মোহনগঞ্জে ফ্যানের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে উপজেলা ওলামা দলের সভাপতি রাজিব খানের (৪০) মৃত্যু হয়েছে। আজ বুধবার (১১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে আটপাড়া উপজেলার বাউশাম গ্রামে এ ঘটনা ঘটে।

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। রাজিব খান বাউশার গ্রামের মৃত কাঞ্চন খানের ছেলে। তিনি মোহনগঞ্জ উপজেলা ওলামা দলের সভাপতি। রাজিব খান মোহনগঞ্জ উপজেলার বড়কাশিয়া গ্রামে মামার বাড়িতে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আটপাড়া উপজেলার বাউশাম গ্রামে নিজ বাড়িতে স্ট্যান্ড ফ্যানের সংযোগ দিচ্ছিলেন রাজিব। এসময় হঠাৎ বিদ্যুতায়িত হন তিনি। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আমিনুল ইসলাম বলেন, লাশ মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আকাশজমিন/আরআর

 

 

 


এ সম্পর্কিত আরো খবর