ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত


  • আপলোড সময় : বুধবার ১১ জুন, ২০২৫ সময় : ২:৫৩ পিএম

দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি।।

দশমিনায় পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় গছানী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বাঁশবাড়িয়া বিএনপির আয়োজনে বাঁশবাড়িয়া ইউনিয়ন একাদশ বনাম বহরমপুর ইউনিয়ন একাদশ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এনায়েত করিম ফারুক এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আ ন ম বজলুর রশিদ হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। ফুটবল ম্যাচের উদ্বোধক ছিলেন- সাবেক সভাপতি ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় ও  নির্বাহী কমিটি সদস্য হাসান মামুন। বিশেষ অতিথি- জেলা বিএনপির সদস্য সচিব বাবু স্নেহাংশু সরকার কুট্রি, জেলা বিএনপির সদস্য মোস্তাক আহম্মেদ পিনু সহ জেলা ও উপজেলা এবং ইউনিয়ন বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

ম্যাচে বাঁশবাড়িয়া ইউনিয়ন একাদশ-০২ গোলে বিজয়ী ও বহরমপুর ইউনিয়ন একাদশ-০১ গোলে রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরুস্কার তুলে দেন।

বক্তব্যে বলেন- বলেন, মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। এমন আয়োজনে তরুণদের সম্পৃক্ততা দেখে আনন্দিত হয়েছি। এ ধরণের আয়োজন সামাজিক সম্প্রীতি বাড়ায় এবং তরুণদের মধ্যে নেতৃত্ব গড়ে তোলে।তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধরণের টুর্নামেন্ট আরো বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর