ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১২ জুন, ২০২৫ সময় : ৬:৫২ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জে ঢাকা-বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ।

বৃহস্পতিবার (১২ জুন) সকালে দিকে এই ঘটনাটি ঘটে, ঢাকা-বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ এলাকায়। নিহত খগেনচন্দ্র মাহাতো রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের উত্তর ফরিদপুর গ্রামের নদিন্দ্রনাথ মাহাতোর পুত্র।

ঘটনার প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানা যায়, নিহত খগেন চন্দ্র মাহাতো মোটরসাইকেল নিয়ে চান্দাইকোনা থেকে হাটিকুমরুল গোল চত্বরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা-বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ডের পল্লী বিদ্যুৎ এলাকায় আসলে বগুড়াগামী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই খগেনচন্দ্র মাহাতো নিহত হন। হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ জানান, নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাস আটক করা যায়নি।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর