ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

সিরাজগঞ্জের তাড়াশে অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচা‌রি নিহত


  • আপলোড সময় : শনিবার ১৪ জুন, ২০২৫ সময় : ৪:০০ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে রাস্তা পারাপার হওয়ার সময় অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচা‌রি নিহত। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ।তাড়াশে অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচা‌রি নিহতশ‌নিবার (১৪ জুন) সকা‌লে এ দুর্ঘটনাটি ঘটে, হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের খালকুলা এলাকায়। নিহত আব্দুর রাজ্জাক (৫৩) পাবনা জেলার চাটমহর উপ‌জেলার হ‌রিপুর গ্রা‌মের বা‌সিন্দা ও আব্দুস সাত্তা‌রের ছে‌লে।

প্রত্যক্ষদর্শী সূ‌ত্রে জানা যায়, নিহত আব্দুর রাজ্জাক খালখুলা আশা হোটেলের সামনে থেকে হেঁটে মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় রাজশাহীগামী একটি দ্রুতগতির অ্যাম্বুলেন্স তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরবর্তী‌তে স্থানীয়রা এগিয়ে এসে তা‌কে উদ্ধার ক‌রে এবং তার প্যান্টের পকেট থেকে একটি ভোটার আইডি কার্ড পান। এরপর তারা হাটিকুমরুল হাইওয়ে পুলিশকে অবগত করেন।

এ ব্যাপারে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হ‌বে।

 

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর