ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

তারুণ্যের প্রাণবন্ত অংশগ্রহণে বিশ্ব রক্তদাতা দিবস উদযাপিত পটুয়াখালীতে


  • আপলোড সময় : শনিবার ১৪ জুন, ২০২৫ সময় : ৯:৪৩ পিএম

পটুয়াখালী প্রতিনিধি :

 বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, রক্তদানের বিষয়ে তরুণ প্রজন্মকে সচেতন করা, তাদের উদ্বুদ্ধ করা রক্তদানের অমূলক ভীতি দূর করার উদ্দেশ্যে ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশনের আয়োজনে পটুয়াখালীতে পালিত হয়েছে বিশ্ব রক্তদাতা দিবস। শনিবার (১৪ জুন) সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। দিনব্যাপী পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে সব রক্তের যোগান দেয় স্বেচ্ছাসেবকরা।

 

সময় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ দিলরুবা ইয়াসমিন লিজা জেলা পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ জিয়াউর রহমান।  সময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আহমেদ কাওসার ইবু স্বেচ্ছাসেবী দল। রক্তদানের পাশাপাশি আলোচনা, রক্তদাতাদের উপহার সচেতনতামূলক কার্যক্রমে কর্মমুখর হয়ে ওঠে পটুয়াখালী মেডিকেল কলেজের ব্লাড ব্যাংক এলাকা।

 

হাসপাতাল তত্ত্বাবধায়ক ডাঃ দিলরুবা ইয়াসমিন লিজা কর্মসূচিতে অংশগ্রহণকারী সদস্য, রক্তদাতা শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানান। আর্তমানবতার সেবায় শিক্ষার্থীদের ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতেও গতিশীল থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন, আমরা শিক্ষার্থীদের সবসময় মানবিক কাজে উৎসাহ দিয়ে থাকি। ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশনকে সাধুবাদ জানাই এমন আয়োজন করার জন্য, একই সাথে ভালো কাজ অব্যাহত রাখতে আমরা সার্বিক সহযোগিতা করব।

জেলা পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ জিয়াউর রহমান বলেন, রক্তদান একটি মহৎ কাজ। রক্তের অভাবে দেশে প্রতিবছর অনেক রোগীর প্রাণ সংকটের মুখে পড়ে। তারুণ্যনির্ভর ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশন জলবায়ু, পরিবেশগত কাজের পাশাপাশি মানবিক কার্যক্রম পরিচালনা করছেএটি ইতিবাচক। একে অপরের সাহায্যে এগিয়ে এলে রক্তের অভাবে কেউ জীবন হারাবে না। নিয়ম মেনে রক্তদান করলে মানবদেহের ক্ষতি হয় না। তাই নিয়মিতভাবে আমাদের রক্তদান করা উচিত। রক্তের অভাব যেন কারো মৃত্যুর কারণ না হয় এই লক্ষ্যকে সামনে রেখে সমাজের সর্বস্তরের মানুষকে স্বেচ্ছায় রক্তদানে অংশ নেওয়ার আহ্বান জানান আয়োজকরা।

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর