ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

পটুয়াখালীতে মানসিক ভারসাম্যহীন যুবকের হাতে সৎ মা ও দাদি নিহত


  • আপলোড সময় : শনিবার ১৪ জুন, ২০২৫ সময় : ৯:৫৪ পিএম

পটুয়াখালী প্রতিনিধি

সৎ মা সহিদা বেগম (৪৮) ও দাদি কুলসুম বিবি (১২৫) কে দা দিয়ে জবাই করে হত্যা করেছে আলআমিন (২৭) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবক। শুক্রবার দুপুর একটার দিকে সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের চারাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর পরই পলাতক রয়েছে ওই যুবক। সে ওই গ্রামের আবদুর রাজ্জাক খানের ছেলে। 



পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন আগে আলআমিন তার নিজ বাড়ি থেকে নিখোজ হয়। পরে তাকে ৩ থেকে ৪ দিন আগে খুজে পেয়ে বাড়িতে নিয়ে আসা হয়। আলআমিনকে পাবনা মানসিক হাসপাতারে প্রেরনের জন্য দুপুরে তার বড় ভাই পরিচয় পত্রের জন্য মহিলা ইউপি সদস্যের কাছে যায়। আর তার পিতার কাজের উদ্দেশ্যে অন্যত্র যায়।

এ সুযোগে আলআমিন তার সৎ মা ও দাদিকে ঘরে একা পেয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করে। পটুয়াখালী সদর থানার ওসি তদন্ত মোস্তাফিজুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তে প্রেরনের প্রক্রিয়া চলছে। অভিযুক্ত আলআমিনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর