ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

তাড়াশে নছিমন মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে, নিহত ১


  • আপলোড সময় : রবিবার ১৫ জুন, ২০২৫ সময় : ৫:০৩ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে নছিমনের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঈমান আলী (৫০)নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রবিবার (১৫ জুন) ভোরে এ দুর্ঘটনাটি ঘটেছে, তাড়াশ-সলঙ্গা আঞ্চলিক সড়কের সোনাপাতিল গ্রামের পাশে।


নিহত মোটরসাইকেল চারক ঈমান আলী তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের ক্ষুদ্র মাধাইনগর গ্রামের মৃত জুব্বার আলীর ছেলে। ওই দুর্ঘটনায় মোটরসাইকেলের আরও ২ জন আরোহী আহত হয়েছে। আহতরা হলেন, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সিফাত (২১) ও শামীম সরকার (২৯)। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি তার ভাড়ায় চালিত মোটরসাইকেলে দুইজন যাত্রী নিয়ে তাড়াশ- সলঙ্গা আঞ্চলিক সড়ক দিয়ে সলঙ্গা থেকে তাড়াশের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি উল্লেখিত স্থানে এলে বিপরীত দিক থেকে আসা একটি নছিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক ইমান আলী সহ অন্য দুইজন গুরুতর আহত হন

স্থানীয়রা তাঁদের উদ্ধার করে তাড়াশ হাসপাতালে নিলে এলে কর্তব্যরত চিকিৎসক উপসহকারী মেডিকেল অফিসার কাজলী খাতুন মোটরসাইকেল চালক ঈমান আলীকে মৃত ঘোষণা করেন।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ সকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত অন্য  দুজন বগুড়ায় চিকিৎসাধীন রয়েছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর