ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

তাড়াশে পূর্ব বিরোধের জেরে অতর্কিত হামলা, আহত ২


  • আপলোড সময় : রবিবার ১৫ জুন, ২০২৫ সময় : ৫:২১ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় ২ জন গুরতর আহত হয়েছেন। শনিবার (১৪ জুন) সকাল সাড়ে ৮ টার দিকে এ হামলার ঘটনাটি ঘটে, তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের সাহেব বাজারে। আহত ব্যক্তিরা হলেন, মোঃ নজরুল ইসলাম (৫০), পিতা পরশ উল্লাহ মোঃ আবু তালেব (৫২), পিতা মৃত চাঁদ আলী উভয়ই তালম আদার পাড়ার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, তালম আদার পাড়া অবস্থিত নিমগাছী সমাজ ভিত্তিক মৎস্যচাষ প্রকল্পের আওতায় নাগার পুকুর রয়েছে। সেই পুকুরকে কেন্দ্র ক‌রে বি‌রোধ চ‌লে আস‌ছিল। গত শনিবার (১৪ জুন) সকাল ৮ টার দি‌কে নজরুল ইসলাম ও আবু তালেব তালম সাহেব বাজারে চা পান কর‌ছিল এ সময় বিদ্যুৎ সরকার পিতা মৃত বরাত আলী সরকার, মোঃ আমিরুল ইসলাম পিতা মৃত হায়তুল্লাহ প্রাং, মোবারক হোসেন পিতা মৃত তমছের আলী, মোহাম্মদ আলী পিতা তোকাব্বর হোসেন BSC, গোলাম রব্বানী পিতা তোকাব্বর হোসেন BSC, মাহবুব পিতা নওশের আলী, বুলবুল পিতা ছবের আলী, ফরিদুল পিতা আব্দুল ছাত্তার আলী, বুলবুল পিতা বরাত আলী সরকার,  আব্দুল লতিফ পিতা মৃত তজব আলী ও তা‌দের ক্যাডার বাহিনী দেশীয় অ‌স্ত্রে স‌জ্জিত হ‌য়ে নজরুল ইসলাম এবং আবু তালেব এর উপর হামলা করে।

এ হামলায় নজরুল ইসলাম এবং আবু তালেব গুরতর আহত হন। প্রথ‌মে তা‌দের‌কে তাড়াশ উপ‌জেলা হাসপাতা‌লে আনা হ‌লে অবস্থা গুরতর হওয়ায় তা‌দের‌কে সিরাজগঞ্জ জেনারল হাসপাতা‌লে পাঠা‌নো হয়। পরবর্তী‌তে রা‌তে অবস্থার অবন‌তি হ‌লে তা‌দের‌কে বগুড়া জিয়া মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে স্থানান্তর করা হয়। আহত নজরুল ইসলা‌মের ভাই রবিউল ইসলাম ব‌লেন, তারা পুর্বপরিকল্পিত ও অন্যায়ভাবে অর্তকিত হামলা চালিয়েছে। মুল‌তো হত্যার উদ্দেশ্যেই এই হামলা করা হয়। নজরুল ইসলাম এবং আবু তালেব এখন জীবন মৃত্যুর সন্ধিখনে।

এ বিষ‌য়ে বক্তব‌্য নেওয়ার জন‌্য অ‌ভিযুক্ত একা‌ধিক ব‌্যক্তির সা‌থে মু‌ঠো ফো‌নে যোগা‌যোগ করা হ‌লেও তারা সাড়া দেন‌নি।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, পূর্ব বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। আহত রুগীরা চি‌কিৎসা নি‌চ্ছে, চি‌কিৎসা শে‌ষে থানায় লিখিত অ‌ভি‌যোগ কর‌লে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর