ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

নেত্রকোনায় তক্ষকসহ পাচারচক্রের ৯ সদস্য আটক


  • আপলোড সময় : রবিবার ১৫ জুন, ২০২৫ সময় : ৫:২৬ পিএম

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার চিনাহালা মোড় থেকে একটি জীবন্ত তক্ষকসহ ৯ জন পাচারকারীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে কলমাকান্দা-বরুয়াকোনা সড়কের চিনাহালা মোড় থেকে তাদের আটক করা হয়। এ সময় একটি মাইক্রোবাসও জব্দ করা হয়। কলমাকান্দা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ লুৎফর রহমান রবিবার দুপুরে খবরটির সত্যতা নিশ্চিত করেন।

আটকরা হচ্ছে, নরসিংদী সদরের তরুয়া এলাকার শফিকুল ইসলাম, নাগরিয়াকান্দির তানভীর হাসান, বাশাইল গ্রামের এসএম শিবলুর রহমান, নবাববাড়ি চৌরাস্তা মোড়ের আছমত আলী, শিবপুর উপজেলার দারোগাবাড়ি গ্রামের শাকিল মিয়া, মনোহরদী উপজেলার একদুয়ারি গ্রামের আব্দুল আজিজ, মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার যাত্রাপুর গ্রামের নুরুল ইসলাম ও বরিশালের মূলাদী উপজেলার দশসন্তোষপুর গ্রামের আব্দুল জলিল।


জানা গেছে, কলমাকান্দা থানা পুলিশ শনিবার রাতে কলমাকান্দা-বরুয়াকোনা সড়কের চিনাহালা মোড়ে চেকপোস্ট বসিয়ে সীমান্ত এলাকা থেকে আসা যানবাহন তল্লাশি করা হয়। এসময় একটি সাদা রংয়ের মাইক্রোবাস থামিয়ে তল্লাশি করলে সেটির ভিতরে একটি জীবন্ত তক্ষক পাওয়া যায়।


পরে পুলিশ তক্ষকটি উদ্ধার ও মাইক্রোবাসে থাকা ড্রাইভারসহ ৯ জনকে আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা গ্রামের আলম, খালেক ও সুমনের কাছ থেকে তারা তক্ষকটি সংগ্রহ করেছিল। ওই ৯জনকে আটকের পর তারা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। ওসি (তদন্ত) মোহাম্মদ লুৎফর রহমান জানান, আটকদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক তিনজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর