ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডাব মার্কার কাগজ নিয়ে কেন্দ্রে জামায়াত এজেন্টরা: ফয়সল আমীন মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অন্য তিন নেতার আমৃত্যু কারাদণ্ড পকেটে থাকা আইফোনের সূত্র ধরেই মিলল সাবেক বিমান বাহিনী কর্মকর্তার পরিচয় জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার মিরপুর-১০ গোলচত্বরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ মির্জাপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, বিভিন্ন স্টেশনে আটকা একাধিক ট্রেন বঙ্গোপসাগরে জাপানের ‘বিগ-বি’ ও বাংলাদেশের ভূরাজনৈতিক সমীকরণ ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে লণ্ডভণ্ড অন্ধ্র প্রদেশ, নিহত ৫ কার্যালয়ে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধর, কাঠগড়ায় ড্যাব

নড়াইলে সড়ক দুর্ঘটনায় সৌদি প্রবাসী নিহত


  • আপলোড সময় : সোমবার ১৬ জুন, ২০২৫ সময় : ৯:১০ পিএম

নড়াইল প্রতিনিধি

নড়াইলের নড়াগাতি থানার জয়নগর আঞ্চলিক সড়কের বাবলুর বাড়ির পাশে মোটরসাইকেল ও বালুর ট্রলির মুখোমুখি সংঘর্ষে  সৌদি প্রবাসী আজিজুর রহমান (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। সোমবার (১৬জুন) বিকাল সাড়ে ৩টার দিকে  এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুর রহমান নড়াগাতি থানার পানিপাড়া গ্রামের ইবাদত মোল্যার ছেলে। তিনি সৌদি প্রবাসী ছিলেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৩জুন) নড়াগাতি থানার কামসিয়া গ্রামে বিয়ে করেন পানিপাড়া গ্রামের সৌদি প্রবাসী আজিজুর রহমান। তিনি তিন মাস আগে সৌদি থেকে দেশে ফেরেন। সোমবার (১৬জুন) বিকাল সাড়ে ৩টার  দিকে আজিজুর রহমান শ্বশুরবাড়ি কামসিয়া থেকে মোটরসাইকেলযোগে পানিপাড়া নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন।

পথিমধ্যে একই থানার জয়নগর আঞ্চলিক সড়কের বাবলুর বাড়ির পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুর ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে নড়াগাতি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। এ সময় ঘাতক ট্রলিটি জব্দ করে পুলিশ, তবে এ ট্রলির চালক পলাতক রয়েছে।

 নড়াগাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিকুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় আজিজুর রহমান নামে একজন  সৌদি প্রবাসী নিহত হয়েছে। এ ঘটনায় আইন প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হন্তান্তর করা হবে।

আকাশজমিন/আরআর

 

 

 


এ সম্পর্কিত আরো খবর