ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

নড়াইলে নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ষা বরণ


  • আপলোড সময় : সোমবার ১৬ জুন, ২০২৫ সময় : ৯:১৬ পিএম

নড়াইল প্রতিনিধি

নড়াইলে বৃক্ষের চারা বিতরণ এবং নৃত্য, গান ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে বর্ষাঋতুকে বরণ করা হলো। পহেলা আষাড় (১৫ জুন) বিকেলে নড়াইল জেলা শিল্পকলা অডিটোরিয়ামে বিকেলে বর্ষা ঋতুকে আহবান ও বরণ করতে এ নান্দনিক অনুষ্ঠানের আয়োজন করে নড়াইলের সাংস্কৃতিক সংগঠন ছন্দায়ন।

নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের মাঝে বিভিন্ন ফলজ, বনজ ও ওষধি গাছের বিতরণের মধ্য দিয়ে বর্ষা বরণ করেন । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ছন্দায়নের সভাপতি বিপুল দেব। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক ওশান পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, নড়াইল জেলা কালচারাল অফিসার রাকিবিল বারী, নড়াইলের সাংস্কৃতিক ব্যক্তিত্ব আ.ন.ম নজমুল হক, নন্দন কানন শিশু বিকাশ ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক ডা. মায়া রাণী অধিকারী, মূর্ছনা সংগীত নিকেতনের সভাপতি শামীমূল ইসলাম, অধ্যক্ষ গোলক বিশ্বাস, সাধারণ সম্পাদক প্রশান্ত সরকার চ্যানেল ২৪-এর নড়াইল প্রতিনিধি সাইফুল ইসলাম তুহিন, ইন্ডিপেন্টেন্ট টেলিভিশনের নড়াইল প্রতিনিধি মুন্সী আসাদুর রহমান,মোহনা টেলিভিশন জাগো নিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধি হাফিজুল নিলু প্রমুখ।



প্রধান অতিথি বলেন, নতুন প্রজন্মকে শেখানো প্রয়োজন প্রত্যেকটি ঋতুই আমাদের কাছে কতোটা জরুরি। প্রকৃতিকে আমাদের বন্ধু ভাবতে হবে। বর্ষা বরণের এই আয়োজন প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে। সবাই সচেতন হলে প্রকৃতি আরো সুন্দর হবে। সে জন্য ষড়ঋতুর প্রাণ প্রকৃতি স্বাভাবিক রাখতে বেশি করে বৃক্ষ রোপন করতে হবে। পৃথিবীকে সবুজ করার লক্ষ্যে এবং প্রকৃতি রক্ষার ব্রত নিয়ে আমাদের প্রতি বছর এই বর্ষা বরণ করা উচিত বলে মন্তব্য করেন। তিনি একটি সুন্দর ও নান্দনিক আয়োজনের জন্য ছন্দায়নকে ধন্যবাদ জানান।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর