ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

নেত্রকোনায় গোয়ালঘর থেকে শিশুর রক্তাক্ত লাশ


  • আপলোড সময় : সোমবার ১৬ জুন, ২০২৫ সময় : ৯:২৬ পিএম

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের দেওসহিলা গ্রামের এক ব্যক্তির গোয়ালঘর থেকে এক শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে মদন থানা পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত শিশুর নাম সৌরভ (৬)। সে ওই গ্রামের শফিউল্লার ছেলে।


সূত্রে জানা গেছে, শিশু সৌরভ দেওসহিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুশ্রেণির ছাত্র ছিল। প্রতিদিনের মতো সোমবার সকালে সে পাশের বাড়ির জনৈকা গৃহ শিক্ষিকার কাছে প্রাইভেট পড়তে যায়। এ সময় আবার এক দোকানদারের কাছ থেকে জিনিসও কিনতে যায়। কিন্তু ওই দোকান থেকে ফেরার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

 

বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি করতে থাকেন। পরে দোকানের পাশেই জনৈক বনার চৌধুরী তার গোয়াল ঘরে শিশুটির রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ দুপুরের দিকে লাশটি উদ্ধার করে। বনার চৌধুরী বলেন, ‘আমি গোয়াল ঘর পরিষ্কার করে গিয়ে দেখি শিশুটি পড়ে আছে। তার শরীরে রক্তমাখা থাকায় চিৎকার শুরু করি। তখন প্রতিবেশী এগিয়ে আসেন। শিশুটির বাবা শফিউল্লাহ বলেন, ‘এলাকায় আমার কোনো শত্রু আছে বলে জানি না। কে বা কারা আমার ছেলেকে কেউ হত্যা করেছে বুঝতে পারছি না।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মুহাম্মদ নাহিদ হাসান বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। শিশুটির অভিভাবকদের মতামত বুঝে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। #

 

আকাশজমিন/আরআর

 

 

 


এ সম্পর্কিত আরো খবর