দশমিনা (পটুয়াখালী) পটুয়াখালী
পটুয়াখালীর দশমিনায় মোঃ সাইফুল ইসলাম (৩২)নামে এক ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদককে গ্রেফতার করছে দশমিনা থানা পুলিশ। সোমবার প্রথম প্রহরের রাত ২.৩ মিনিটের দিকে উপজেলার ৬ নং বাঁশবাড়ীয় ইউনিয়নের নিজ বাড়িতে থেকে গ্রেফতার করে থানা পুলিশ। গ্রেফতারকৃত সাইফুল ৬ নং বাঁশবাড়িয়া ইউনিয়নে শামসুল হক ছেরে। তিনি ওই ইউনিয়নের ৭ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব রয়েছেন।
থানা
সূত্রে জানা যায়, ২০২২ সালের ৬ মার্চ বিকেলে উপজেলার বেতাগীসানকিপুর ইউনিয়নের ৮ নং
ইউনিয়নের বিএনপির কাউন্সিল চলোমান অবস্থায় আওয়ামী লীগ,ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ভংচুর, সন্ত্রাসী হামলা চালায় এতে অনেক নেতাকর্মী আহত হয়।
এরপর
ওই ঘটনাকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সবুজ ঢালী বাদী হয়ে গত বৃহস্পতিবার
(১৩ ফেব্রুয়ারী) দশমিনা থানায় সাবেক এমপি সহ আ'লীগের অর্ধশতাধিক নেতা কর্মীদের বিরুদ্ধে
একটি মামলা দায়ের করেন তিনি।
পরে এজাহারের ভিত্তিতে অপারেশন ডেভিল হান্ট অভিযান চালিয়ে ওই মামলার এজাহারের অজ্ঞাতনামা আসামিকে নিজ বাড়ি থেকে গ্রেফতার পুলিশ। দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান,নিয়মিত ডেভিল হান্টের অংশ হিসেবে এ আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলোমান আছে।
আকাশজমিন/আরআর