ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

সভা চলাকালীন সময় বিদ্যুৎ চলে যাওয়ায় ক্ষেপে গেলেন নুরুল হক নূর


  • আপলোড সময় : সোমবার ১৬ জুন, ২০২৫ সময় : ৯:৫৩ পিএম

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

আমরা যে বাজারে প্রোগ্রাম করব সেইখানে যেন বিদ্যুৎ নিয়ে শয়তানি না করে তাদেরকে বলে দেবেন।এটা এক ধরনের শয়তানি হতে পারে যেন আমি ঠিকভাবে সভা সমাবেশ না করতে পারি। এ বিষয়ে আমি উচ্চপদস্থ কর্মকর্তাদের অবহিত করবো এসব কথা বলেছেন (ডাকসুর) সাবেক ভিপি নুরুল হক।


রবিবার (১৫ জুন) রাত ৮ টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গাছানি বাজারে পথ সভার সময় হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় ক্ষেপে গিয়ে এমন মন্তব্য করেছে (ডাকসুর)সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূর।

 

এসময় তিন আরো বলেন,গনঅধিকার পরিষদের সকল নেতাকর্মী ও সমর্থকদের সকল প্রকার বিপদে আপদে পাশে আছি এবং থাকবো। কোন অপশক্তিকে ভয় না পেয়ে সামনে দিকে এগিয়ে যেতে হবে। আমি শেখ হাসিনার সাথে আপোষ করিনি শেখ হাসিনাকে দেশত্যাগে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। আপনারা দুষ্কৃতির হয়ে দশমিনা ও গলাচিপায় যে সকল অপকর্ম করে যাচ্ছেন মনে রাখবেন জনগন আপনাদের আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে জাবাব দিয়ে দেখাইয়া দেবে সেই দিন আর বাকী নেই।

 

এ সময় নুরুল হক নূর আরো বলেন,গনঅধিকার পরিষদ স্বচ্ছ,দূর্নীতিবাজ মুক্ত লোক নিয়ে দল গঠন করা হয়েছে। তারাই গনঅধিকার পরিষদের সদস্য হবে যাহারা আলীগের দূর শাসনে রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়ে ছিলো। এ দলে কোন দালাল, সন্ত্রাসী, মাদকব্যবসয়ী, চরতরের জমি দখলবাজ, সালিসির নামে টাকা লুটেদের অশ্রয় নাই। দশমিনা গলাচিপা উপজেলা গনঅধিকার পরিষদের গণজোয়ারে অনেক দলের গা জ্বালা পোড়া করে। তার কারনে দশমিনা ও গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের কার্যালয় ভাংচুরকরে নেতাকর্মীদের পিটিয়ে আহত করার মতো ঘটনা ঘটিয়ে যাচ্ছে একটি দলের নেতাকর্মীরা আর প্রশাসন তাদের ছায়া হয়ে কাজ করছে। আমি বলতে চাই গনঅধিকার পরিষদের কার্যালয় ভেঙ্গে, নেতাকর্মীদের মারধর করে, ব্যানার-ফেস্টুন ছিড়ে আমাদের কে থামানো যাবে না।

 

এর আগে পবিত্র ঈদু-উল-আযাহা উপলক্ষে রবিবার বিকাল ৪ থেকে রাত ১০ পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে গনঅধিকার পরিষদের নেতাকর্মীদের ২ থেকে ৩ শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে বিভিন্ন এলাকার হাট বাজারে জনসাধারণের সাথে সৌজন্য স্বাক্ষত ও পথ সভায় বক্তব্য রাখেন।

আকাশজমিন/আরআর

 

 

 


এ সম্পর্কিত আরো খবর