ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নকলায় মাতৃদুগ্ধ পান কর্নার উদ্বোধন


  • আপলোড সময় : মঙ্গলবার ১৭ জুন, ২০২৫ সময় : ৫:৪৭ পিএম

নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নকলায় মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে মাতৃদুগ্ধ পান কর্নার উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বরে উপজেলা প্রশাসনের তত্বাবধানে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় এই কর্নার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দ্বীপ জন মিত্র।

 

এসময় শেরপুর জেলা মুক্তিযোদ্ধাদলের সভাপতি, নকলা উপজেলা বিএনপির সদস্য সচিব ও জেলা শাখার আহবায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আনোয়ার হোসেন শামীম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন মোক্তার, হেফাজতে ইসলাম নকলা উপজেলা শাখার সভাপতি মুফতী আব্দুল জলিল কাসেমী, পৌর বিএনপির সদস্য বেলায়েত হোসেন, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য মোস্তাফিজুর রহমান জুয়েল, বানেশ্বরদী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান খন্দকার আনার হোসেনসহ উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ ও নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।


ইউএনও দ্বীপ জন মিত্র জানান, শিশুর জন্য সেরা ও আদর্শ খাদ্য মায়ের দুধ। ছয় মাস বয়স পর্যন্ত শুধু মাত্র মায়ের দুধ পান করালে শিশুরা প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান পায়। ফলে তাদের শারীরিক ও বুদ্ধিবৃত্তির পুর্ণ বিকাশ ঘটে। এছাড়া মায়েরা শিশুকে নিয়মিত বুকের দুধ পান করালে তাদের স্তন ক্যান্সারের সম্ভাবনা কমে। তাই মা ও শিশুর কল্যাণে সন্তানকে ৬ মাস বয়স পর্যন্ত শুধু মাত্র মায়ের বুকের দুধ পান করানো উচিত। এসব গুরুত্বপূর্ণ বিষয়াবলী বিবেচনা করেই উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বরে মাতৃদুগ্ধ পান কর্নার স্থাপন করা হলো। এর ফলে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের সেবা নিতে আসা এবং বিভিন্ন দপ্তরে কর্মরত মা ও তাদের সন্তানের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত হবে। এটি মা ও শিশু স্বাস্থ্যের ক্ষেত্রে নিশ্চিত ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর