ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

নকলায় দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পেইন


  • আপলোড সময় : মঙ্গলবার ১৭ জুন, ২০২৫ সময় : ৬:৩৬ পিএম

নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নকলা উপজেলায় ‘নকলা কল্যাণ ফোরামর উদ্যোগে দিনব্যপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এতে পাঁচ শতাধিক দরিদ্র-অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করার পাশাপাশি রক্তের গ্রুপ নির্নয় করা হয়েছে। নকলা পৌরসভার জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরীর মজলিশে শুরা সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নকলা ফোরামের চেয়ারম্যান ফারদিন হাসান হাসিব প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচী উদ্বোধন করেন।

 

এসময় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবক, নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগন, শুভাকাঙ্খী ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন বয়স ও পেশা-শ্রেণীর নারী-পুরুষ রোগী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “আমি ছাত্রজীবন থেকেই শিখে এসেছি মানুষ মানুষের জন্য। মানব সেবা হলো ইহজগতের সর্বোৎকৃষ্ট সেবা। সামর্থ অনুযায়ী একে-অপরের পাশে দাঁড়ানো প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। বিশেষ করে অসহায়দের পাশে দাঁড়াতে পারলে সেটা হবে মানুষ হিসেবে আমাদের সর্ববৃহৎ স্বার্থকতা। মানুষের জন্য কিছু করতে পারলে আমি নিজেকে স্বার্থক মনে করি। সামর্থ অনুযায়ী নকলার মানুষের পাশে দাঁড়াতে পেরে আজ আমি আনন্দ অনুভব করছি। আমি মানব সেবায় নিজেকে উৎসর্গ করতে সদা প্রস্তুত। মানবতার কল্যাণে আমৃত্যু নিজেকে বিলিয়ে দিতে চাই। এমন মানবিক কাজ অব্যাহত রাখতে সবার দোয়া কামনা করেন তিনি।

 

ক্যাম্পেইন আয়োজকদের দেয়া তথ্য মতে, এদিন উপজেলার পাঁচ শতাধিক দরিদ্র ও অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি রক্তের গ্রুপ নির্নয় কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসক, মেডিকেল টেকনোলজিস্ট ও সহকারীদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিমের মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর