ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

নেত্রকোনায় আস্থা প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৯ জুন, ২০২৫ সময় : ৪:৩১ পিএম

নেত্রকোনা প্রতিনিধি॥

যুবরাই সমাজের শক্তি। রাষ্ট্র সমাজের নানা ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদেরকে দায়িত্ববান, আত্মবিশ^াসী আত্মনির্ভরশীল করে সুসংগঠিত উৎপাদনমুখী শক্তিতে রূপান্তরিত করতে আমাদের কর্মপ্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। ক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকেও অবদান রাখতে হবে।


বৃহস্পতিবার নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে যুব ফোরাম নাগরিক প্লাটফর্মের পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বনানী বিশ্বাস এসব কথা বলেন। স্থানীয় উন্নয়ন সংস্থা স্বাবলম্বী উন্নয়ন সমিতি (সাস) পরিচালিতআস্থাপ্রকল্পের উদ্যোগে সভার আয়োজন করা হয়।


অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন: পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফারজানা পারভীন, স্বাবলম্বীর নির্বাহী পরিচালক স্বপন কুমার পাল, জেলা নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক অধ্যাপক হারাধন সাহা, জেলা উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান, অ্যাডভোকেট পূরবী কুনডু, সদর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা গাজী মোবারক হোসেন, আটপাড়া উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ওমর ফারুক, সাংবাদিক কামাল হোসাইন, পল্লব চক্রবর্তী, আলপনা বেগম, নাগরিক প্লাটফর্মের সদস্য নাসরিন আক্তার, জাহাঙ্গীর আলম সবুজ যুব ফোরামের সদস্য পার্থ প্রতিম সরকার প্রমুখ।


বক্তারা সহনশীল শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশে মানবাধিকার এবং নাগরিক অধিকার সমুন্নত রাখতে প্রান্তিক যুব, নারী সংখ্যালঘু জনগোষ্ঠীর ক্ষমতায়নের ওপর জোরারোপ করে বক্তৃতা করেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর