ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

সিরাজগঞ্জের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরোহী নিহত


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৯ জুন, ২০২৫ সময় : ৫:১১ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে থামানো ভটভটিতে মোটরসাইকেলের ধাক্কা, মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরোহী ঘটনাস্থলেই নিহত। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদের সদস্য রবিউজ্জান তালুকদার।


বুধবার (১৮ জুন) সন্ধ্যায় এ ঘটনাটি ঘটেছে তাড়াশ উপজেলার দোবিলা গ্রামে। মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদের সদস্য রবিউজ্জান তালুকদার বলেন, আনুমানিক সন্ধ্যা ৬ টার সময় পাবনার চাটমোহর উপজেলার নলডাঙ্গা গ্রামের বাসিন্দা মোঃ আনোয়ার হোসেন (৪০) তার অপর দুই বন্ধুর সাথে বাইকে চড়ে চলনবিল ভ্রমণ করেন, তাড়াশ-নিমাইচড়া আঞ্চলিক সড়ক দিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন।


পথে উপজেলার দোবিলা উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে পৌঁচ্ছালে বৃষ্টিতে কাদা হয়ে যাওয়ায় মোটর সাইকেলের গতি হারিয়ে একটি থামানো ধান বোঝাই ভটভটির সাথে সজোরে ধাক্কা লাগে। এ সময় তিনি বাইকের পিছনে থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হোন। পরে নিহত আনোয়ারের বন্ধুরা পরিবারের কাছে খবর দিলে তারা এসে লাশ নিয়ে যান।

তাড়াশ থানার অফিসার ইন চার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁচ্ছানোর আগেই পরিবার লাশ নিয়ে গিয়েছে। তারা মামলা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর