ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ

পাটগ্রামে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১


  • আপলোড সময় : শুক্রবার ২০ জুন, ২০২৫ সময় : ১০:৫৫ পিএম

লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাট পাটগ্রাম উপজেলায় পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিরাজ মিয়া (২৪) নামে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ শুক্রবার (২০ জুন) দুপুরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পাটগ্রাম পৌরসভার মির্জারকোট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই এলাকার একরামুল হকের ছেলে।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে একজনকে সঙ্গে নিয়ে পাটগ্রাম শহরের দিকে যাচ্ছিলেন মিরাজ  মিয়া। ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মিরাজের  মৃত্য হয়। মোটরসাইকেলে থাকা অপরজন ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা আহতকে দ্রুত উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মিজানুর রহমান  বলেন, ঘটনাস্থলে মিরাজ  মিয়া নামে একজন নিহত হয়েছেন এবং অপর একজনকে আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর