ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে ইতিহাসে প্রথমবারের মতো ছাত্রদলের কমিটি


  • আপলোড সময় : শনিবার ২১ জুন, ২০২৫ সময় : ৫:৪৮ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের ৫০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো গঠিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (ছাত্রদল) আনুষ্ঠানিক কমিটি। এই আয়োজনকে ঘিরে সাতক্ষীরা জেলা জুড়ে ছাত্রদলকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

 

বৃহস্পতিবার (১৯ জুন) রাতে ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেইজে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজসহ জেলার ৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি একযোগে প্রকাশ করা হয়। এর আগে, ১৭ জুন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের যৌথ স্বাক্ষরে এসব কমিটি অনুমোদন দেওয়া হয়।

 

নবগঠিত আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আইরিন আমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন ফারহানা ইয়াসমিন এবং সদস্য সচিব হয়েছেন করিমুন নেছা শান্তা। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সোহানা সাবরিনা, আশুরা আক্তার আখি ও আফরিন সুলতানা।

 

ছাত্রদলের এই কমিটিকে ঘিরে সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের মধ্যেও সৃষ্টি হয়েছে আগ্রহ ও কৌতূহল। দক্ষিণাঞ্চলের নারী শিক্ষার অগ্রদূত হিসেবে খ্যাত এই কলেজে এই প্রথমবারের মতো ছাত্রদলের এমন সাংগঠনিক উপস্থিতি দলীয় রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

মাঠের রাজনীতিতে নিজেদের অবস্থান জানান দেওয়া এই নেত্রীদের মধ্যে বেশ কয়েকজন ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানে সাহসিক ভূমিকার জন্য পরিচিত। সেই সময়ের অভিজ্ঞতা থেকেই সংগঠনের প্রতি দায়বদ্ধতা ও প্রতিজ্ঞা আরও দৃঢ় হয়েছে বলে জানান তারা।

 

প্রতিক্রিয়ায় সদস্য সচিব করিমুন নেছা শান্তা বলেন, “সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে ছাত্রদলের প্রথম কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পাওয়া গর্বের বিষয়। আমরা গণঅভ্যুত্থানের সময় রাজপথে যে সাহস দেখিয়েছি, সেটিই আমাদের নেতৃত্বের প্রমাণ। এখন আমাদের লক্ষ্য একটি সক্রিয়, আদর্শিক ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী সংগঠন গড়ে তোলা।

 

তিনি কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আরও বলেন, “আমরা শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায় এবং গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার জন্য সদা প্রস্তুত থাকব।

 

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, নবগঠিত কমিটির প্রতি আস্থা রেখে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

প্রসঙ্গত, ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ নারী উচ্চ শিক্ষায় দক্ষিণাঞ্চলের এক আলোকবর্তিকা। ১৯৮৪ সালে কলেজটি জাতীয়করণ হয়। দীর্ঘদিন ধরে নারী নেতৃত্বের বিকাশে এই প্রতিষ্ঠান গৌরবজনক ভূমিকা পালন করে আসছে। এবার ছাত্ররাজনীতিতেও নারীরা নিজেদের সক্ষমতা প্রমাণে আরও একধাপ এগিয়ে গেল এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

  আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর