ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

তাড়াশে বালিশ চাপা দিয়ে শিশু হত্যা চেষ্টা, এক নারী আটক


  • আপলোড সময় : রবিবার ২২ জুন, ২০২৫ সময় : ৬:১৫ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে পূর্ব শত্রুতার জের ধরে মেঘলা খাতুন () নামের এক শিশুকে বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা অভিযোগে  গৃহবধূকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত রেছেনতাড়াশ থানার (ওসি) তদন্ত মি. রুপু কর। রবিবার (২২ জুন) দুপুর ১২ টার সময় ঘটনাটি ঘটেছে, তাড়াশ উপজেলার কুমাল্লু গ্রামে।

তাড়াশ থানার (ওসি) তদন্ত মি. রুপু কর বলেন, জরুরী সেবা ৯৯৯ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিকটিমের পরিবারের অভিযোগের ভিত্তিতে, গৃহবধূ মোছাঃ উমায়া খাতুন ওরফে ফতে কে আটক করে থানায় নিয়ে আসেন। ভিকটিম অভিযুক্ত গৃহবধূর পরিবার একই গ্রামে পাশাপাশি বসবাস করেন।

মেঘলা খাতুনের বাবা মো. মুনসুর আলী বলেন, পূর্ব শত্রু তার জের ধরে প্রতিবেশী নাজমুল হকের স্ত্রী আমার মেয়েকে একা পেয়ে বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা করে। সময় তার গোঙানির শব্দ শুনে অন্য প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে তাকে হাতে নাতে ধরে ফেলে। পরে ৯৯৯ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত স্বাক্ষীদের বর্ণনা শুনে উমায়া খাতুন ফতে কে থানায় নিয়ে যায়। ঘটনায় আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।

অপরদিকে নাজমুল হক বলেন, এটা সম্পূর্ণ সাজানো ষড়যন্ত্র। পুর্বশত্রুতার জেরে তারা এমন কল্পিত ঘটনা সাজিয়েছে। এ বিষয়ে তাড়াশ থানার ওসি (তদন্তমি. রুপ কর বলেন, অভিযুক্ত গৃহবধূকে থানায় নিয়ে আসা হয়েছে। ভিকটিমের পক্ষ থেকে মামলা দেওয়া হলে আমরা আইনগত ব্যবস্থা নিবো।

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর