ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

বাঁশখালীর সংরক্ষিত বনে অবৈধ স্থাপনা উচ্ছেদে গৃহবধূর বিষপান


  • আপলোড সময় : রবিবার ২২ জুন, ২০২৫ সময় : ৬:৪১ পিএম

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জলদি অভয়ারণ্যে রেঞ্জের আওতাধীন জলদীর সংরক্ষিত বনে অবৈধভাবে নির্মিত ঘর উচ্ছেদকালে বাধা প্রদান করে প্রকাশ্যে বিষপান করেছেন নাছিমা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। শনিবার (২১ জুন) জলদি অভয়ারণ্যে রেঞ্জের আওতাধীন দক্ষিণ জলদির সংরক্ষিত বনাঞ্চল তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। নাছিমা আক্তার দক্ষিণ জলদি গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী ও ৩ সন্তানের জননী।

এদিকে এ ঘটনার পরপরই গৃহবধূ নাছিমা আক্তারকে প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে গৃহবধূ নাছিমা আক্তার চট্টগ্রাম মেডিকেল (চমেক) এ চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, ‘দক্ষিণ জলদির সংরক্ষিত বনাঞ্চল জলদি বন বিটের পাশে তালতলা এলাকায় নাছিমা আক্তার ও তার স্বামী জামাল উদ্দিন একটি ঘর তুলেছেন। বন বিভাগ ওই ঘর উচ্ছেদ করতে গেলে ভয়ভীতি প্রদর্শন ও অশ্লীল গালিগালাজ করে তারা। বন বিভাগ দুই দিন উচ্ছেদ অভিযানে গিয়ে ব্যর্থ হয়। শনিবার ওই ঘর উচ্ছেদে গেলে ঘরের সামনে ২০-২৫ জন নারী জমায়েত হয়ে বন বিভাগের কর্মকর্তাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন। পরে ওই মুহূর্তে এক নারী বিষপান করেছেন বলে প্রচার করা হয়। ঘরটি উচ্ছেদ না করার জন্য বিষপান করে বন কর্মকর্তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে।'

ভুক্তভোগী নাছিমা আক্তারের ভাই মোকতার হোসেন বলেন, ‘পাহাড়ে অবৈধভাবে ঘর নির্মাণ করায় বন বিভাগ উচ্ছেদ করতে এসে সবার সামনে বন কর্মকর্তা-কর্মচারীদের পিটুনি খেয়ে অপমানে আমার বোন বিষপান করেছেন। বর্তমানে তার অবস্থা ‘আশঙ্কাজনক'। বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।'

 বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত ডা. সাবরিনা জাহান বলেন, ‘নাছিমা আক্তারকে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।'

জলদি অভয়ারণ্যে রেঞ্জের কর্মকর্তা আনিচ্ছুজামান শেখ বলেন, ‘জলদি বন বিটের পাশে সংরক্ষিত বনে অবৈধভাবে একটি ঘর তুলেছেন নাছিমা আক্তার ও তার স্বামী জামাল উদ্দিন। অবৈধভাবে করা ওই ঘর উচ্ছেদের জন্য দুই দিন ওখানে গিয়ে ব্যর্থ হই আমরা। সর্বশেষ শনিবার উচ্ছেদ করতে গেলে ঘরের সামনে ২০-২৫ জন নারী জমায়েত হয়ে আমাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করে। পরে ওই নারী বিষপান করে ঘরটি উচ্ছেদ না করার জন্য বন বিভাগকে ভয়ভীতি দেখাচ্ছে।'

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর