ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

চৌহালীতে খামারিকে হত্যা করে গরু ডাকাতি, গ্রেপ্তার ৭


  • আপলোড সময় : রবিবার ২২ জুন, ২০২৫ সময় : ৭:২২ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার কাউলিয়ার চরে খামারিকে হত্যা করে গরু ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ষাঁড় গরু উদ্ধার করা হয়।

রোববার (২২ জুন) সিরাজগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, সিরাজগঞ্জ জেলার ইউসুফ আলী (২৮), আ. মালেক (২৮), টাঙ্গাইল জেলার শাহ আলম (৪০), হাসান মণ্ডল (২৫), আমির হোসেন (৪৫), শাহিদ ওরফে সাঈদ (৪১) ও ইসমাইল ব্যাপারী (৫৩)।

পুলিশ জানায়, গত ২০ মে গভীর রাতে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল চৌহালীর কাউলিয়ার চর এলাকায় হামলা চালায়। ডাকাতরা স্থানীয় খামারি তারা মিয়া (৬৫) কে শ্বাসরোধ করে হত্যা করে ও খামার থেকে দুটি ষাঁড় ও একটি গাভী লুট করে পালিয়ে যায়। এ সময় তারা মিয়ার ১৮ বছর বয়সী নাতি ইব্রাহিম খলিলকে বস্তায় ভরে বেঁধে রাখে, যাতে সে কোনো প্রতিরোধ করতে না পারে। এ ঘটনায় পরদিন চৌহালী থানায় একটি হত্যা ও ডাকাতির মামলা দায়ের করা হয়।


পরে সিরাজগঞ্জের পুলিশ সুপার ফারুক হোসেনের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. কামরুজ্জামান এবং জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. একরামুল হোসাইনের নেতৃত্বে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়। (এসআই) শরিফুল ইসলাম ও (এসআই) নাজমুল হকের নেতৃত্বে দলটি তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। ডাকাত দলের সদস্যরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা জানিয়েছে, ঘটনার রাতে দুটি নৌকায় করে চরে পৌঁছে পূর্ব পরিকল্পনা অনুযায়ী হামলা চালায়। পরে ডাকাতির গরুগুলো টাঙ্গাইলের পুংলী ঘাট এলাকায় নিয়ে গিয়ে বিক্রি করে। বিক্রির ১ লাখ ২৫ হাজার টাকা তারা সমানভাবে ভাগ করে নেয়, যার মধ্যে প্রত্যেকে মাত্র ৫ হাজার টাকা করে পায়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সাতজনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর