ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

সরিষাবাড়ীতে ব্যাটারিচালিত অটোরিক্সার ধাক্কায় এক শিশুর মৃত্যু


  • আপলোড সময় : রবিবার ২২ জুন, ২০২৫ সময় : ৭:২৫ পিএম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাডীতে অটোরিক্সার ধাক্কায় শুভ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত শুভ মালিপাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে বলে জানা গেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চিপস কিনতে বাড়ির পাশের দোকানে যায় শুভ। চিপস কিনে ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় হঠাৎ দ্রুতগামী একটি ব্যাটারি চালিত অটোরিকশা শিশুটিকে ধাক্কা দেয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

 

এসময় শুভর অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এসময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভাটারা বাজারে শিশুটির মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য কোহিনুর রহমান। পরে রবিবার সকালে জানাযা শেষে লাশ দাফন করা হয়৷ শিশু শুভর এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল হাসান (রাশেদ) বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। এই ঘটনায় শিশুর পরিবারের কারোর প্রতি কোন অভিযোগ নেই এই মর্মে আমাদের কাছে লিখিত দেয়ায় বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর