ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ

সারদায় অনুষ্ঠিত হলো প্রশিক্ষণার্থী কনেষ্টেবলদের সমাপনী কুচকাওয়াজ


  • আপলোড সময় : রবিবার ২২ জুন, ২০২৫ সময় : ৭:২৭ পিএম

উত্তরাঞ্চল প্রতিনিধি:

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ১৬৮তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।  রবিবার সকালে পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে এই মনোজ্ঞ প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পুলিশ একাডেমির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জিল্লুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 


তিনি কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন। পরে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী টিআরসিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সমাপনী কুচকাওয়াজে ৩৫৭ জন টিআরসি অংশ নেন।

এদের মধ্যে সাব্বির হোসেন (পিএ/৩২০) বেস্ট টিআরসি ও বেস্ট একাডেমিক হিসেবে নির্বাচিত হন। এছাড়া বিষয়ভিত্তিক শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে সুমন আলী (পিএ/১২৮) বেস্ট ইন ফিল্ড এক্টিভিটিজ এবং বেস্ট শ্যুটার হিসেবে নুরনবী (পিএ/৫৫১) নির্বাচিত হন।


এসময় নবীন পুলিশ সদস্যদের উদ্দ্যশে প্রধান অতিথি বলেন, পুলিশ জনগনের শাসক নয়, সেবক। কথাটি মাথায় রেখে জনগনের পুলিশে রুপান্তরিত হতে হবে। ন্যায়, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দেশের সম্পদ রক্ষা ও জনগনের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অপরাধ দমনে পুলিশকে দায়িত্বশিল ভুমিকা পালন করতে করতে হবে। 



এ সম্পর্কিত আরো খবর