ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

গোয়ালন্দের দৌলতদিয়ায় যুবককে কুপিয়ে হত্যা


  • আপলোড সময় : সোমবার ২৩ জুন, ২০২৫ সময় : ৫:৪৭ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবক দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড ঈমান খার পাড়া গ্রামের মৃত সাহাজ উদ্দিন বেপারীর ছেলে নজরুল বেপারী (৩২)। সোমবার (২৩ জুন) সকাল পৌনে ৭টার দিকে দৌলতদিয়া মুক্তি মহিলা সমিতি অফিসের সামনের পুকুরপাড় থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে গোয়ালন্দ থানা পুলিশ।


এ ব‍্যাপারে নিহতের বড় ভাই এরশাদ বেপারী বলেন, আমার ছোট দৌলতদিয়া যৌনপল্লীতে পান, সিগারেট বিক্রির দোকান করেন। গতকাল  সন্ধ্যায় দোকান থেকে বাড়িতে আসে এবং রাত ১০/১১ টার দিকে বাড়ি থেকে বের হয়ে দোকানে যায়। তার পরে আর ওর সাথে কারো সাথে কথা হয়নি। সকাল ৬ টার দিকে শুনতে পাই বাড়ির পাশে আনুমানিক আমাদের বাড়ী থেকৈ ১২০ গজ দূরে মুক্তি মহিলা সমিতি অফিসের সিমনে পুকুর পাড়ে নজরুলের কোপানো রক্তাক্ত মরদেহ পড়ে আছে।


এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, সকালে আমরা খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষ করেছি। নিহত ব‍্যক্তির শরীরের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে রাত ১২ টা থেকে ভোর রাতের মধ্যে যেকোনো এক সময় ঘটনাটি ঘটেছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তিনি আরও বলেন, নিহত নজরুলের বিরুদ্ধে মাদক ও জুয়া বিষয়ে দুইটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর