ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

আন্তর্জাতিক জনসেবা দিবসে পটুয়াখালীতে ফ্রি মেডিকেল ক্যাম্প


অসহায় মানুষের মুখে হাসি ফোটালো ‘তারুণ্যে আউলিয়াপুর’ ও ‘স্টার ডায়াগনস্টিক'

  • আপলোড সময় : সোমবার ২৩ জুন, ২০২৫ সময় : ৭:৪৩ পিএম

পটুয়াখালী প্রতিনিধি:

আন্তর্জাতিক জনসেবা দিবস-২০২৫ উপলক্ষে পটুয়াখালীর আউলিয়াপুরে আয়োজন করা হয়েছে এক ব্যতিক্রমী ফ্রি মেডিকেল ক্যাম্প। সোমবার (২৩ জুন) দুপুর ২ টায় আউলিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। তারুণ্যে আউলিয়াপুর স্বেচ্ছাসেবী সংগঠন ও স্টার ডায়াগনস্টিক সেন্টারের যৌথ আয়োজনে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

 

মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ মোঃ মশিউর রহমান এবং র‌্যাব-৮, বরিশাল-এর প্রাক্তন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ রাকিব মৃধা।

 

এ সময় ক্যাম্প পরিচালনায় সক্রিয় ভূমিকা রাখেন স্টার ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার মোঃ জহিরুল ইসলাম শাহিন, তারুণ্যে আউলিয়াপুর-এর সভাপতি এস.এম. সোহান এবং স্বেচ্ছাসেবক দলের সদস্যরা। চিকিৎসা ক্যাম্পে শতাধিক অসহায় ও দরিদ্র মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় ব্যবস্থাপত্র ও পরামর্শ গ্রহণ করেন।

 

সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফাহাদ হোসেন শাওন বলেন, আন্তর্জাতিক জনসেবা দিবসে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত। ‘তারুণ্যে আউলিয়াপুর সবসময় মানবিক উদ্যোগের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এই ক্যাম্পের মাধ্যমে শতাধিক মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছিএটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।

আমরা কৃতজ্ঞ স্টার ডায়াগনস্টিক সেন্টারের প্রতি, আমাদের সঙ্গে একাত্ম হয়ে এই উদ্যোগ সফল করার জন্য। আমাদের স্বেচ্ছাসেবক দলের অক্লান্ত পরিশ্রমের ফলেই এই আয়োজন সফল হয়েছে। ভবিষ্যতেও এমন মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে। আমাদের বিশ্বাস, একদিন তারুণ্যের হাত ধরেই বদলে যাবে সমাজ।

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর